1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

জগন্নাথপুরে সাংবাদিক শংকর রায় এর শেষকৃত্য সম্পন্ন, বিভিন্ন মহলের শোক প্রকাশ

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ১০০ বার পঠিত

হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ

জগন্নাথপুর প্রেসক্লাব এর সভাপতি প্রবীণ সাংবাদিক শংকর রায়(৬৮) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরন করেছেন। তাঁর শেষকৃত্য নিজ গ্রামে সম্পন্ন হয়েছে। তাঁহার মৃত্যুতে বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন।
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের বাড়ী জগন্নাথপুর নিবাসী দৈনিক মানবজমিন পত্রিকার জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি জগন্নাথপুর প্রেসক্লাব এর সভাপতি প্রবীণ সাংবাদিক শংকর রায় ২২ শে এপ্রিল রোজ সোমবার দিবাগত রাত সাড় তিন ঘটিকার সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাড়ীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রয়াত এই সাংবাদিক এর শেষকৃত্যু ২৩ শে এপ্রিল রোজ মঙ্গলবার দুপুর ১২ ঘটিকার সময় নিজ গ্রামের শ্মশান ঘাটে সম্পন্ন হয়েছে।
প্রবীণ এই সাংবাদিক এর মৃত্যুতে জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য সাবেক পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান, জগন্নাথপুর উপজেলা পরিষদ, জগন্নাথপুর উপজেলা প্রশাসন, জগন্নাথপুর থানা প্রশাসন, প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এর পক্ষ থেকে প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করার পাশা-পাশি তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন ও শোক প্রকাশ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park