1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

ধর্মপাশা উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৭জন প্রার্থী

  • আপডেট সময় : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
  • ৯২ বার পঠিত

রবি মিয়া ধর্মপাশা প্রতিনিধি

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ছয়জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ছয়জন ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে পাঁচজন প্রার্থী অনলাইনে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধর্মপাশা উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের সর্বশোষ সময়সীমা ছিল ২১এপ্রিল। ওইদিন পর্যন্ত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে যারা মনোনয়ন পত্র জমা দিয়েছেন তাঁরা হলেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস আর হায়দার চৌধুরী, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক নাসরিন সুলতানা দিপা,ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ মুরাদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো.সাইফুল ইসলাম চৌধুরী ও কুয়েত প্রবাসী মো. বাশার তালুকদার। এ ছাড়া ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ছয়জন ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে পাঁচজন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মঞ্জুরুল হক বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান (পুরুষ) ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে মোট ১৭জন প্রার্থী অনলাইনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। ২১মে নির্বাচন অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park