1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

জগন্নাথপুরে ইউনিয়ন মুক্তিযুদ্ধ জাদুঘর জরাজীর্ণ, ময়লা আবর্জনার স্তূপ, ছড়াচ্ছে দুর্গন্ধ

  • আপডেট সময় : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ১৭১ বার পঠিত

হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ

জগন্নাথপুর এর কলকলিয়া ইউনিয়ন মুক্তিযুদ্ধ জাদুঘর ও মুক্তিযুদ্ধ লাইব্রেরী জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। চারপাশে ময়লা আবর্জনার স্তূপ। চারদিকে ছড়াচ্ছে দুর্গন্ধ। পথচারী ও স্থানীয় জনসাধারণ স্বাস্থ্য ঝুঁকির সম্মুখীন। ইতিহাস ঐতিহ্য ধরে রাখতে ও জনস্বার্থে এই প্রতিষ্ঠানটি সংস্কার প্রয়োজন।
স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করতে এবং মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণে সুনামগঞ্জ জেলার অন্যান্য ইউনিয়ন এর ন্যায় বিগত ২০১৭ সালে এই জেলার জগন্নাথপুর উপজেলার কলকলিয়া বাজারস্থ ১ নং কলকলিয়া ইউনিয়ন পরিষদ এর পুরাতন ভবনটিকে কলকলিয়া ইউনিয়ন মুক্তিযুদ্ধ জাদুঘর ও মুক্তিযুদ্ধ লাইব্রেরী হিসেবে প্রতিষ্ঠা করা হয়। এবং ২০১৭ সালের ৬ ই অক্টোবর তৎকালীন অর্থ প্রতিমন্ত্রী জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ -৩ আসন এর বর্তমান এমপি আলহাজ্ব এম এ মান্নান এই প্রতিষ্ঠানটি শুভ উদ্বোধন করেন। উদ্বোধন এর পর তিন/চার মাস উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদ কর্তৃক তদারকি করার পাশা-পাশি জগন্নাথপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হক মাঝে মধ্যে ভবনটির দেখবাল করতেন। তবে ২৮ শে এপ্রিল রোজ রবিবার সরেজমিনে ঘুরে দেখা যায় ও জানা গেছে, বিগত প্রায় ৬ বছর ধরে এই প্রতিষ্ঠানটি জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। জাদুঘর ও লাইব্রেরীর জানালা গুলো ভেঙে গেছে। লাইব্রেরীর আলমারিতে সংরক্ষিত বই গুলো অরক্ষিত হয়ে ছড়িয়ে -ছিটিয়ে পড়ে আছে। উঠতি বয়সী শিশু -কিশোরেরা হরহামেশা জাদুঘর ও লাইব্রেরীর ভিতরে অনায়াসে প্রবেশ -বাহির হচ্ছে। এই প্রতিষ্ঠান এর বারিন্দা ও আঙ্গিনায় কাদা-পানিতে একাকার হওয়ার পাশা-পাশি ময়লা আবর্জনার স্তূপ রয়েছে। ময়লা আবর্জনা রোদে শুকে আর বৃষ্টিতে ভিজে ছাড় দিকে অসহনীয় দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে করে জগন্নাথপুর -তেলিকোনা (চন্ডিঢহর) সড়ক দিয়ে চলাচলকারী যাত্রী সাধারণ, পথচারী ও কলকলিয়া বাজার এর ক্রেতা- বিক্রেতারা স্বাস্থ্য ঝুঁকির সম্মুখীন হয়ে পড়েছেন। এ ব্যাপারে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা সহ কারো কোনো প্রকার মাথা ব্যাথা নেই। এমনকি জাতীয় দিবস গুলোতেও এই প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি বলে স্থানীয়রা জানিয়েছেন। বিদায় মুক্তিযুদ্ধের ইতিহাস -ঐতিহ্য রক্ষাকল্পে ও জনস্বার্থে এই প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠান এর আশ-পাশ সংস্কার করা একান্ত প্রয়োজন। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে সংশ্লিষ্ট বিভাগের উর্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন এলাকার সচেতন মহল।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park