1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

বোরহানউদ্দিনে সর্বজনীন পেনশন স্কিম বিষয়ে অবহিতকরণ সভা

  • আপডেট সময় : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ৮১ বার পঠিত

এএসটি সাকিল:- ভোলার বোরহানউদ্দিনে সর্বজনীন পেনশন স্কিম বিষয়ে জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ এপ্রিল ২০২৪খ্রি) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বোরহানউদ্দিন উপজেলা কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপত্বি করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান-উজ্জামান।

সভায় বক্তৃতা করেন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান, টবগী ইউনিয়নের চেয়ারম্যান মো. জসিমউদ্দিন হাওলাদার,মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. সোহেল, কাচিয়া-টবগী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াজ উদ্দিন শাহিন, বোরহানউদ্দিন কুতুবা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজমুন নাহার,বোরহানউদ্দিন পৌরসভার প্রতিনিধি মো. ইউসুফ আলী, স্থানীয় বোরহানউদ্দিন রিপোর্টার্স ক্লাবের সভাপতি আরিফ পণ্ডিত, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান, ভারপ্রাপ্ত সম্পাদক এএসটি আক্তার হোসেন সাকিল।

এ সময় বক্তারা বলেন, সর্বজনীন পেনশন স্কিম বাংলাদেশের সব নাগরিকের টেকসই ভবিষ্যৎ আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় ইচ্ছা ও তার দূরদর্শী নেতৃত্বের বহিঃপ্রকাশ। এ স্কিমের মাধ্যমে নির্ভরশীল মানুষের সংখ্যা কমবে। পেনশনের আওতার লোকজন অন্যের কিংবা পরিবারের বোঝা হয়ে থাকবে না। রাষ্ট্র পরিচালিত এ স্কিম সর্বোচ্চ নিরাপদ উল্লেখ করে তাঁরা সবাইকে সর্বজনীন পেনশন স্কিমের আওতায় যে ৪টি স্কিমে সর্বশ্রেণি পেশার লোকজনের অংশগ্রহণ করার জন্য আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park