1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুঠিয়ায় জুয়েল চেয়ারমন্যান নির্বাচিত

  • আপডেট সময় : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ১১১ বার পঠিত

মোঃ সিহাবুল আলম সম্রাট
বিভাগীয় ব্যুরো চিফ রাজশাহী

ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজশাহীর পুঠিয়া সদরে আনারস প্রতিকে জাহাঙ্গীর আলম জুয়েল চেয়ারমন্যান নির্বাচিত হয়েছে। রবিবার (২৮ এপ্রিল) পুঠিয়া সদর ইউনিয়ন নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে তিনজন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহন করেন। এরা হলেন, বর্তমান চেয়ারম্যান আশরাফ খান ঝন্টু (ঘোড়া) প্রতিক, খ,ম জাহাঙ্গির আলম জুয়েল (আনারস) প্রতিক ও আনোয়ার হোসেন (মটরসাইল) প্রতিকে প্রতিদ্বন্দীতা করেন। তবে আনোয়ার হোসেন নির্বাচন থেকে সরে দারানোর কারণে দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দীতা হয়। পুঠিয়া উপজেলা নির্বাচন কমিশন ঘোষিত ফলাফলে জাহাঙ্গীর আলম জুয়েল আনারস প্রতিক ৫ হাজার ৪‘শ ২৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী আশরাফ খান ঝন্টু ঘোড়া প্রতিকে ভোট পেয়েছেন ৪ হাজার ৮৭ ভোট। প্রাপ্ত ফলাফলে ১ হাজার ৩‘শ ৩৯ ভোটের ব্যবধানে জাহাঙ্গীর আলম জুয়েল নির্বাচিত হয়েছেন। রবিবার (২৮ এপ্রিল) পুঠিয়া সদর ইউনিয়ন নির্বাচনে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ৯টি কেন্দ্রে ১৩হাজার ২’শ ৯৭ ভোটারদের নিয়ে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সুষ্ঠুভাবে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে বলে পুঠিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park