1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

কোম্পানীগঞ্জে চমক দেখাতে পারেন মজির উদ্দিন

  • আপডেট সময় : বুধবার, ১ মে, ২০২৪
  • ৩৮৩ বার পঠিত

মাহমুদুল হাসান নাঈম (নিজস্ব প্রতিবেদক)

উপজেলা নির্বাচন কে কেন্দ্র করে পুরো বাংলাদেশে প্রার্থীদের ব্যাপক প্রচার প্রচারণা চলছে। ঠিক এই সময়ে নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি সিলেটের কোম্পানিগঞ্জে বইছে নির্বাচনী হাওয়া। প্রাচুর্যমন্ডিত এই উপজেলায় নির্বাচনকে কেন্দ্র করে মাঠে সরব রয়েছেন বর্তমান চেয়ারম্যান শামীম আহমদ, দলইরগাঁও গ্রামের আবুল মনসুর রশিদ। 
অন্যদিকে উপজেলায় নতুন চমক দেখাতে পারেন সিলেট জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক এবং রেড ত্রুিসেন্ট সোসাইটি, সিলেট ইউনিটের কার্যনির্বাহী কমিটির সদস্য, তেলিখাল গ্রামের মরহুম আব্দুস সাত্তার মেম্বার সাহেবের এর তৃতীয় ছেলে মোঃ মজির উদ্দিন। ইতিমধ্যে তিনি উপজেলার বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে বক্তব্যের মাধ্যমে সকলের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। গিয়েছেন উপজেলার ৬টি ইউনিয়নের প্রত্যেকটি গ্রামে, করেছেন গনসংযোগ ও মতবিনিময় সভা।
বিগত বাইশের ভয়াবহ বন্যায় উপজেলার বানবাসী মানুষের পাশে দাঁড়িয়েছেন। রেড ত্রুিসেন্ট সোসাইটির মাধ্যমে নগদ অর্থ ও ডেউটিন বিতরণ করেছেন ক্ষতিগ্রস্তদের মাঝে।

উপজেলার বিভিন্ন জায়গায় ঘুরে বেশিরভাগ মানুষের কাছ থেকে জানা যায়, তিনি ‘শিক্ষা ও শান্তি সমৃদ্ধ’ কোম্পানীগঞ্জ উপজেলা গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। পাশাপাশি তিনি যে সাবলীল ভাষায় বক্তব্যের মাধ্যমে ইতোমধ্যেই সকলের নজর কেড়ে নিয়েছেন।

তিনি দৈনিক মানবাধিকার সংবাদ কে বলেন আমি নির্বাচিত হলে কোম্পানীগঞ্জকে ‘শিক্ষা ও শান্তি সমৃদ্ধ’ উপজেলা গড়ে তুলবো। তিনি আরও বলেন সকালের মক্তব শিক্ষার প্রতি বিশেষ ভুমিকা রাখবো। যার ফলে শিশুরা দ্বীনের পথে থাকবে পাশাপাশি পরবর্তীতে জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের জন্য সুনাম বয়ে আনবে, এর পরে আইন-শৃঙ্খলা ও উপজেলার যোগাযোগ ব্যবস্থার প্রতি অগ্রণী ভুমিকা রাখবো।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park