1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

লক্ষ্মীপাশা যুব সমাজের উদ্যোগে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত।

  • আপডেট সময় : শনিবার, ৪ মে, ২০২৪
  • ১৩৭ বার পঠিত

মো:আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার।

নিরাপদ সড়কের দাবিতে লোহাগড়ার লক্ষী পাশা যুব সমাজ এর আয়োজনে ঘন্টা ব্যাপী এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪মে) সকাল ১১টায় লক্ষ্মীপাশার স্থানীয় যুব সমাজের আয়োজনে ঢাকা-বেনাপোল মহাসড়কের লোহাগড়া উপজেলা পরিষদের প্রধান গেটের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

লক্ষ্মীপাশা যুব সমাজের সমন্বয়ক সাইফুল্লাহ আল মামুনের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন টিপু সুলতান, প্রকৌশলী তাইবুল হাসান, সৈয়দ পিকুল, ইকবাল হোসেন, মিজানুর রহমান সবুজ, মুস্তাহিদুর রহমান আমিন, সাগর হোসেন, তন্ময় সরদার রাসেল প্রমুখ।

মানববন্ধন শেষে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে লোহাগড়া উপজেলা পরিষদের গেটের সামনের বটতলা এসে শেষ হয়।

এসময় গাড়ির চালকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরন করা হয়।

এসময় স্থানীয় যুবক বিশিষ্ট ব্যবসায়ী চৌধুরী আনিসুর রহমান সনির সৌজন্যে তীব্র তাপদাহে তৃষ্ণার্থ মানুষের মাঝে বিনামূল্যে শরবত পরিবেশন করা হয়।

পথচারীদের মাঝে বিনামূল্যে শরবত বিতরণ ও মানববন্ধনে সার্বিক সহযোগিতায় আনিসুল ইসলাম সনি চৌধুরীর ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park