
নিজেস্ব প্রতিনিধি,ঢাকা জেলা,
ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার কলাকোপা কোকিলপ্যারী উচ্চ বিদ্যালয় প্রতি বছরের ন্যায় এ বছরও জাতীয় শিক্ষা সপ্তাহ সফলতা অর্জন করে সুনাম ধরে রেখেছেন।
জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২৪
সহ-পাঠ্যক্রম ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং অন্যান্য ক্যাটাগরিতে কলাকোপা কোকিলপ্যারী হাই স্কুল এবারও মাধ্যমিক স্তরে সর্বোচ্চ ১৪ টিতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষকের নেতৃত্বে একাধিক বার শিক্ষা মন্ত্রণালয় কতৃক ঢাকা জেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ এর স্বীকৃতি লাভ করে। গত শিক্ষাবর্ষে বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক জনাব মোঃ শাহ আলম ঢাকা জেলার শ্রেষ্ঠ মাধ্যমিক প্রতিষ্ঠান প্রধান এর মুকুট অর্জন করেন সেই সাথে বিদ্যালয়ের স্কাউট গ্রুপও ঢাকা জেলার শ্রেষ্ঠ স্কাউট গ্রুপে ঘোষিত হয়। যার ধারাবাহিকতায় এ বছরও উপজেলায় এককভাবে সর্বোচ্চ ১৪ টি ইভেন্টে বিজয়ী হন।
বিজয়ী বিষয়সমূহ:
১.শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক…. বাবু নিরঞ্জন কুমার মন্ডল
২.শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক… মোঃ ইমরান খান
৩.শ্রেষ্ঠ শিক্ষার্থী…. মুমতাহিনা মালিয়া স্নিগ্ধা
৪.শ্রেষ্ঠ গার্লস গাইড- জান্নাতুল ফেরদৌস
৫.শ্রেষ্ঠ স্কাউট গ্রুপ
৬.নজরুল সঙ্গীত—–ঐশিকা দাশ ঐশী
৭.উচ্চাঙ্গ সঙ্গীত—–স্বপ্নীলা সরকার
৮.লোকসংগীত…. স্বপ্নীলা সরকার
৯.জারী গান…স্বপ্নীলা সরকার ও তার দল
১০.জারী গান.. কাজী মেহেজাবীন ইসলাম ও তার দল
১১.নির্ধারিত বক্তৃতা.. সৈয়দা জান্নাত জাহান
১২.উচ্চাঙ্গ নৃত্য —-প্রত্যাশা বাড়ৈ
১৩.তাৎক্ষণিক অভিনয় – মোবাশ্বিরা আক্তার
১৪.তাৎক্ষণিক অভিনয় –মুমতাহিনা মালিয়া স্নিগ্ধা
**উল্লেখ্য শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠান প্রধান ক্যাটাগরিতে এ বছর অত্র প্রতিষ্ঠান প্রতিযোগিতা করেনি।**
এ বিজয়ের জন্য বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতিসহ সকল সদস্য, শিক্ষকমন্ডলী, ছাত্র ছাত্রীদের একনিষ্ঠ অধ্যায়ন ও কর্মনিষ্ঠা ফল বলে মনে করেন।
সেই সাথে তিনি উপজেলা প্রশাসন ও বিদ্যালয়ের কমিটি, শিক্ষক, ছাত্র ছাত্রী এবং অভিভাবকদের ধন্যবাদ জানান। সকলের সহযোগিতার এ সফলতা বজায় থাকবে বলে মনে করেন।।