1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

মধ্যনগরে ৪২জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

  • আপডেট সময় : রবিবার, ৫ মে, ২০২৪
  • ১০৯ বার পঠিত

রবি মিয়া ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের লায়েছ ভূইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে রবিবার বেলা সাড়ে ১২টার দিকে দেশের বিভিন্ন মেডিকেল কলেজ, বুয়েট ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত এ উপজেলার ৪২ জন শিক্ষার্থীকে পাঁচ হাজার টাকা করে এককালীন বৃত্তি দেওয়া হয়েছে। লায়েছ ভূইয়া কল্যাণ ট্রাস্ট এবং লায়েছ ভুঁইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ এই অনুষ্ঠানের আয়োজন করে। বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহা পরিদর্শক (অতিরিক্ত আইজিপি) মো.আব্দুল বাতেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. রমা বিজয় সরকার। স্বাগত বত্তব্য রাখেন লায়েছ ভূইয়া উচ বিদ্যালয় ও কলেজর অধ্যক্ষ শফিকুল ইসলাম। লায়েছ ভূইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক মামুন মিয়ার সঞ্চালনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক ডা. শেখ মহিউদ্দিন, ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার আলী ফরিদ আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল কবীর, বাদশাগঞ্জ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফজলুর রহমান, মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ বিজন কুমার তালুকদার, চামরদানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম জিলানী প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park