
মো:আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার,
নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের জয়পুর মধ্যপাড়া গ্রামের পল্লী বিদ্যুতের লাইসেন্সধারী গ্রাম্য কর্মী অমল সরকার কে বেধড়ক মারপিট করে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা।
ভুক্তভোগী পরিবার ও এজাহার সূত্রে জানা গেছে, পল্লী বিদ্যুতের মিটারের লাইন দেয়া-নেওয়া কে কেন্দ্র করে মঙ্গলবার (৭ মে) রাত ৯ টার দিকে অমল সরকার প্রতিদিনের ন্যায় কাজ সেরে বাড়িতে ফিরলে পূর্ব থেকে ওত পেতে থাকা একই গ্রামের রউফ শিকদার, হালিম শিকদার ও সায়েম শিকদারের নেতৃত্বে একদল দুর্বৃত্তরা।
এ সময় অমল সরকার কে রামদা দিয়ে কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা।
অমলের চিৎকার চেঁচামেচি শুনে তার স্ত্রী গীতা রানী সরকার তাকে ঠেকাতে আসলে দুর্বৃত্তরা গীতা রানী সরকার এর উপর চড়াও হয়ে কিল, ঘুসি, লাথি মেরে গুরুতর আহত করে এবং তার গলা থেকে স্বর্ণের চেইন ঘরে থাকা নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায়।
এরপর আমলের স্বজনরা এসে তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ঘটনায় অমল সরকার নিজে বাদী হয়ে রাতেই লোহাগড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
এঘটনায় অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করে তাদের পাওয়া যায় নাই।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় এর সাথে কথা হলে তিনি জানান অভিযোগ পেয়েছি তদন্ত করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।