1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

গোপালগঞ্জে নিখোঁজের একদিনপর সাংবাদিক তপুর ছেলের লাশ উদ্ধার

  • আপডেট সময় : রবিবার, ১২ মে, ২০২৪
  • ১২৬ বার পঠিত

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিখোঁজের একদিন পর নদীর পাড় থেকে সাংবাদিক এবং বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন গোপালগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ তপুর শেখের ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১২ মে) বিকালে উপজেলার দাড়িয়ারকুল নদীর পাড় থেকে তার লাশটি উদ্ধার করা হয়। গত শনিবার (১১ মে) নিখোঁজ হয় আরমান।

নিহত ইজিবাইক চালক আরমান শেখ টুঙ্গিপাড়া উপজেলার বর্ণি ইউনিয়নের মুন্সিরচর গ্রামের সাংবাদিক তপু শেখের ছেলে।টুঙ্গিপাড়া থানার ওসি খন্দকার আমিনুর রহমান এতথ্য নিশ্চিত করে বলেন, প্রতিদিনের মত শনিবার (১১মে) সকালে ইজিবাইক নিয়ে বের হয় আরমান। ঐ দিন দুপুর ২ টার দিকে সর্বশেষ তার স্ত্রীর সাথে মোবাইলে কথা হয়। তারপর থেকে পরিবারের কেউ আরমানের সাথে যোগাযোগ করতে পারেনি। এরপর গতকাল রবিবার বিকালে স্থানীয়রা দাড়িয়ারকুল নদীর পাড়ে লাশটি দেখে থানায় খবর দেন। তখন পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

ওসি আরও বলেন, মৃত ইজিবাইক চালকের মাথায় ও থুতনির নিচে ধরানো অস্ত্র দিয়ে জখমের চিহ্ন পাওয়া গেছে। ইজিবাইকটি এখনো নিখোঁজ রয়েছে। এবিষয়ে টুঙ্গিপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের প্রস্তুতি চলছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park