1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

জগন্নাথপুরে হারিয়ে যাওয়া লাখ টাকা উদ্ধার করেছে থানা পুলিশ

  • আপডেট সময় : সোমবার, ১৩ মে, ২০২৪
  • ৮১ বার পঠিত

হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ

জগন্নাথপুরে পথিমধ্যে হারিয়ে যাওয়া এক লাখ টাকা উদ্ধার করে নার্সিং সুপারভাইজার খোদেজা বেগম এর স্বামীর হাতে তুলে দিয়েছে থানা পুলিশ।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবসরপ্রাপ্ত নার্সিং সুপারভাইজার খোদেজা বেগম বিগত ৮ ই মে রোজ বুধবার সোনালী ব্যাংক জগন্নাথপুর শাখা থেকে এক লাখ টাকা উত্তোলন করে অটোরিক্সা যোগে নিজ বাসায় ফেরার পথে সাথে থাকা এক লাখ টাকা অজ্ঞাত স্থানে হারিয়ে ফেলেন। এই বিষয়টি তিনি জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জকে মৌখিক ভাবে অবহিত করেন। এরই পরিপেক্ষিতে থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম এর দিক নির্দেশনায় অত্র থানার এসআই মোঃ জিয়া উদ্দিন এই টাকার মালিক খোদেজা বেগম এর সাথে বিস্তারিত কথা বলেন। এবং টাকা হারানো সম্ভাব্য স্থান সমূহে খোঁজ-খবর নিয়ে এই টাকা পেয়েছেন এমন ব্যক্তিকে শনাক্ত করার পাশা-পাশি হারিয়ে যাওয়া এক লাখ টাকা উদ্ধার করেন। হারিয়ে যাওয়া উদ্ধারকৃত এই টাকা ১২ ই মে জগন্নাথপুর থানা ভবনে টাকার মালিক খোদেজা বেগম এর স্বামী বাহারুল ইসলাম এর নিকট হস্তান্তর করেছেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম।
এ ব্যাপারে খোদেজা বেগম এর স্বামী সৈয়দ বাহারুল ইসলাম বলেন, পুলিশ আমাদের হারিয়ে যাওয়া টাকা উদ্ধার করে দিয়েছেন আমরা অনেক খুশী। আমরা পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম এই বিষয় এর সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park