1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

নড়াইলের ইতনার শতদল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন স্থগিত।

  • আপডেট সময় : সোমবার, ১৩ মে, ২০২৪
  • ৯০ বার পঠিত

মো: আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার।

নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের পাংখারচর এলাকার শতদল মাধ্যমিক বিদ্যালয়ের কোরাম পূরণ না হওয়ায় ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন স্থগিত করা হয়েছে।

খোঁজ খবর নিয়ে জানা গেছে, ওই এলাকার সুধীজন ও বিভিন্ন অভিভাবক ভোটার গণ অভিযোগ করে বলেন, অত্র স্কুলের সাবেক ম্যানেজিং কমিটির বিভিন্ন অনিয়ম, বিতর্কিত নির্বাচন এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ ভূঁইয়ার ভুল সিদ্ধান্তে অত্র স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনে ব্যর্থ হয়েছেন।

এ নিয়ে ওই এলাকার সুধী জন এবং জনমনে চলছে নানান গুঞ্জন। বিষয়টি লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম অবগত হলে সোমবার (১৩ মে) শতদল মাধ্যমিক বিদ্যালয়ের নির্বাচিত ১০ জন সদস্যদ ও প্রধান শিক্ষককে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে ডেকে নিয়ে আসেন।

এরপর সকলের উপস্থিতিতে এক এক করে অভিযোগ শুনেন। এক পর্যায়ে তিনি এ নির্বাচন নিয়ে বিতর্ক রয়েছে মর্মে জানান।

ম্যানেজিং কমিটির নির্বাচনের দায়িত্বে থাকা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ ভূঁইয়া বলেন, নির্বাচনে বিতর্ক রয়েছে কোরাম পূরণ না হওয়ায় আমার কাছে মনে হয় এ নির্বাচন গ্রহণ যোগ্যমূলক হয়নি। আমরা নতুন করে রেজুলেশন করছি পরবর্তীতে বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম বলেন, শতদল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনের বিষয়টি নতুন করে রেজুলেশন করে বোর্ডে পাঠানো হবে। বোর্ড থেকে যে সিদ্ধান্ত নেয়া হবে পরবর্তীতে সেই সিদ্ধান্ত মোতাবেক আমরা কাজ করব।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park