1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

টুঙ্গিপাড়ায় ইজিবাইক-চালকের হত্যাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ৯৪ বার পঠিত

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ইজিবাইক চালক আরমান শেখের হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন অটো বাইক শ্রমিক কল্যাণ সোসাইটি টুঙ্গিপাড়া।

আজ মঙ্গলবার এসব কর্মসূচি পালন করেন ইজিবাইক গাড়ির চালকগণ।

টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা মুন্সিরচর গ্রামের মো: তপু শেখের ছেলে নিহত আরমান শেখ (১৯) গত ১১ মে শনিবার দুপুর থেকে তাঁর ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ ছিলেন। গত রবিবার ১২ মে বিকাল তিনটার দিকে টুঙ্গিপাড়া উপজেলার দারিয়ার কুল নদীর পাড় থেকে থেকে পুলিশ মরদেহ উদ্ধার করেন।

আজ মঙ্গলবার সকাল ১১ টার দিকে ইজিবাইক চালকেরা টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি বাস স্ট্যান্ডে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালন করেন।

মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অটো বাইক শ্রমিক কল্যাণ সোসাইটি টুঙ্গিপাড়ার সভাপতি মিটু শেখ , সহ-সভাপতি মোঃ হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মাসুম শেখ, সাংগঠনিক সম্পাদক ইছাক মোল্লাসহ প্রায় ২ শত অটোচালক উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park