1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

জগন্নাথপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ৯৩ বার পঠিত

হুমায়ূন কবীর ফরীদি স্টাফ রিপোর্টারঃ

জগন্নাথপুরে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এর আয়োজনে জাতীয় পুষ্টি সপ্তাহ এর সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এর আয়োজনে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর বাস্তবায়নে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে বিগত ৯ ই মে হইতে ১৫ ই মে পর্যন্ত জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর হলরুমে সপ্তাহব্যাপী উপস্থিত বক্তৃতা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও নিউট্রিশন কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার পাশা-পাশি ১৫ ই মে রোজ বুধবার সকালে একই স্থানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শারমিন আরা আশার সভাপতিত্বে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নূরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন , জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আবুল হোসেন লালন, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম, ডাঃ সুব্রত রায়, ডাঃ নাফিজ আহমেদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাংবাদিক আব্দুল হাই, জগন্নাথপুর প্রেসক্লাব এর যুগ্ম সাধারন সম্পাদক অমিত দেব, সাংবাদিক গোবিন্দ দেব, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স জ্যোৎস্না রানী, ফারজানা বেগম ও মল্লিকা রানী প্রমূখ।
আলোচনা পর্ব শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন অনুষ্ঠান এর অতিথি বৃন্দ।
এসময় বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park