1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

আগামীকাল শুক্রবার সুনামগঞ্জে আসছেন পুলিশ প্রধান।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ১০০ বার পঠিত

আজহারুল আলম সিপু
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: আগামীকাল শুক্রবার
সুনামগঞ্জ জেলায় সরকারী সফরে আসছেন পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ।

পুলিশ প্রধান আগামীকাল শুক্রবার ১৭ মে সকাল ১১ টায় সুনামগঞ্জ উপস্থিত হয়ে পূর্ব নির্ধারিত বেশ কয়েক টি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এ সময় তার সহধর্মিনী ও পুনাক সভানেত্রী ডাঃ তৈয়বা মুসাররাত জাহাঁ চৌধুরী উপস্থিত থাকবেন।

সকাল ১১ টায় সুনামগঞ্জ শহরের ইকবাল নগর এলাকায় পুলিশ অফিস অফিসার্স মেস ভবনের ভিত্তিপ্রস্থ স্থাপন করবেন। পরে তিনি পুলিশ হাসপাতালে স্থাপিত পুলিশ ল্যাব এবং সুনামগঞ্জ শহড় পুলিশ ফাঁড়ির অভ্যন্তরে নবনির্মিত ৪ তলা বিশিষ্ট স্টুডিও এপার্টম্যান্ট এর শুভ উদ্ধোধন করবেন।এছাড়া পুলিশ প্রধান সুনামগঞ্জ জেলায় কর্মরত অফিসাদের সাথে মতবিনিময় সভায় যোগদান করবেন। মতবিনিময় সভা শেষে পুলিশ প্রধান সুনামগঞ্জ ত্যাগ করবেন।

পুলিশ প্রধান এর সাথে তার সহধর্মনী ও বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক এর সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী সুনামগঞ্জ জেলায় সফরে আসবেন। পুনাক সভানেত্রী সুনামগঞ্জ জেলা পুনাক শাখার উদ্যোগে সুনামগঞ্জ সদর থানা সংলগ্ন নব নির্মিত পুনাক বিপনী বিতান এর শুভ উদ্ধোধন করবেন। পরে তিনি পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গনে ১২০ জন অসহায় ও দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করবেন। পরে তিনি সুনামগঞ্জ জেলা পুনাকের নেত্রীবৃন্দের সাথে মতাবিনিময় সভা করবেন। আইজিপি র সুনামগঞ্জ আগমন উপলক্ষে বৃহস্পতিবার বিকেল তিনটায় সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার ও পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ এহসান শাহ স্হানীয় সাংবাদিক দের প্রেস ব্রিফিং করেন। আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সাঈদ. অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস. অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খান সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park