
রবি মিয়া ধর্মপাশা সুনামগঞ্জ (প্রতিনিধি) সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের ভাটাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে গত ছয়দিন ধরে জাতীয় পতাকা টানানো হচ্ছেনা বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে এলাকার মানুষজনদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার ভাটাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে ১৮৯জন ছাত্র ছাত্রীর বিপরীতে আটজন শিক্ষক ও একজন পরিচ্ছন্নতাকর্মী ও রয়েছেন। গত শনিবার থেকে এই বিদ্যালয়টিতে জাতীয় পতাকা না টানিয়েই পাঠদান কার্যক্রম চলে আসছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে সরোজমিনে বিদ্যালয়টিতে গিয়ে দেখা গেছে,বিদ্যালয়ের প্রবেশ দ্বারের গেইটটি ভেতর থেকে বন্ধ ভেতরে পাঠদান চলছিল।জাতীয় পতাকা টানাতে দেখা যায়নি।ভাটাপাড়া গ্রামের কয়েকজন বাসিন্দা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানেরজাতীয় পতাকা টানানো বাধ্যতামূলক। একটি দেশের সম্মান বহন করে জাতীয় পতাকা। কিন্তু সেই পতাকা না টানিয়ে স্বাধীনতাকে অবমাননা করা হয়েছে।আমরা এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন বলেন,আমাদের বিদ্যালয়ে জাতীয় পতাকা টানানোর রশিটি চুরি হয়েছে।আমি দাপ্তরিক কাজে বিদ্যালয়ের বাইরে ছিলাম। আমাদের অনিচ্ছাকৃত ভুল হয়েছে।জাতীয় পতাকা টানানোর রশি কেনা হয়েছে।এখন যথারীতি বিদ্যালয়ে জাতীয় পতাকা টানানো হবে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গিয়াস উদ্দীন বলেন, আমি খবরটি শুনেছি।তবে এ সংক্রান্ত কোনো লিখিত অভিযোগ আমি পাইনি।ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।