1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

জগন্নাথপুরে রাতের আধাঁরে ৩ টি ট্রান্সফরমার চুরি

  • আপডেট সময় : রবিবার, ১৯ মে, ২০২৪
  • ১৮২ বার পঠিত

হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ

জগন্নাথপুরে অজ্ঞাতনামা চুরেরা রাতের আধাঁরে একটি অটো রাইছমিল এর ৩ টি ট্রান্সফরমার চুরি করে নিয়ে গেছে। পল্লী বিদ্যুৎ এর কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সরেজমিনে ঘুরে দেখা যায় ও জানাযায়, ১৮ ই মে রোজ শনিবার দিবাগত রাতের কোনো এক সময়ে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া বাজারস্থ শাহজালাল অটো রাইছমিল এর বিদ্যুৎ সঞ্চালন লাইনের একটি খুটিতে থাকা সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন পল্লী বিদ্যুৎ এর মোট ৭৫ কেবির ৩ টি ট্রান্সফরমার এর গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ অজ্ঞাতনামা চুরেরা চুরি করে নিয়ে গেছে। এবং অন্যান্য স্টীলের টুকরো বিদ্যুৎ এর খুটির নীচে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। এই ঘটনার খবর পেয়ে পল্লী বিদ্যুৎ এর কলকলিয়া অঞ্চলের দায়িত্বে থাকা লাইনম্যান মোঃ সাখাওয়াত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এই অটো রাইছমিল মালিক ফটিক আহমদ এর ভাই মিলের দায়িত্বে থাকা আছাব মিয়া এ ব্যাপারে একান্ত আলাপকালে দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকাকে বলেন, অন্যান্য দিনের মতো মিল বন্ধ করে ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে মিল চালাতে গিয়ে দেখি ট্রান্সফরমার তিনটি নেই। ট্রান্সফরমার এর অকেজো টুকরো গুলো খুটির নীচে ছড়িয়ে ছিটিয়ে আছে। আর গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ গুলো নেই। তখন বুঝতে পারি রাতের আধাঁরে ট্রান্সফরমার তিনটি অজ্ঞাতনামা চুরেরা চুরি করে নিয়ে গেছে। বিষয়টি পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে অভিহিত করি। খবর পেয়ে পল্লী বিদ্যুৎ এর কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, এই তিনটি ট্রান্সফরমার চুরি হওয়ায় প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতির সম্মূখীন হয়ে পড়েছি। পল্লী বিদ্যুৎ এর পক্ষ থেকে এ বিষয়ে থানায় জিডি করা হবে বলে পরিদর্শনকারী কর্মকর্তা বলেছেন।
এ ব্যাপারে কলকলিয়া অঞ্চলের দায়িত্বে থাকা পল্লী বিদ্যুৎ এর কর্মকর্তা (লাইনম্যান) মোঃ সাখাওয়াত হোসেন দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকাকে বলেন, এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে চুরির বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। এ ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিবেন। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, থানায় জিডি করা হবে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park