
হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ
জগন্নাথপুর এর কলকলিয়া ইউনিয়নে হত-দরিদ্র মানুষের মাঝে ভিজিডি’র চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।
২০ শে মে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ১নং কলকলিয়া ইউনিয়ন এর হত-দরিদ্র ২শত ৯৭ জন ভিজিডি কার্ডধারী মানুষের মাঝে পরিষদ প্রাঙ্গণে জনপ্রতি ৩০ কেজি করে চাল বিতরণ করেছেন অত্র ইউনিয়ন পরিষদ এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আব্দুল হাসিম।
এসময় উপস্থিত ছিলেন, অত্র ইউনিয়ন পরিষদ এর মেম্বার মসিক আহমদ, আব্দুল কাইয়ূম, জসীম উদ্দিন মিন্টু, সাদিক আলম, আজিজুল হক, ছালিক মিয়া, মহিলা মেম্বার স্বপ্না রানী, হুসনারা বেগম রিসনারা, কালেক্টর জিতেন্দ্র দেবনাথ, ফুজায়েল আহমদ ও গ্রাম পুলিশ বৃন্দ সহ সুবিধাভোগী জনসাধারণ।