1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

মৌলভীবাজারে ঘূর্ণিঝড় রেমাল এর প্রভাবে ক্ষতিগ্রস্ত ৩শ পরিবারের মাঝে চাল বিতরণ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ১১০ বার পঠিত

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজারে ঘূর্ণিঝড় রেমাল এর প্রভাবে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মে) বিকেল ৩টায় মৌলভীবাজার পৌরসভার ১নং ওয়ার্ডে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান।

মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার নাসরিন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি পৌর কাউন্সিলর এডভোকেট পার্থ সারথী পাল, জেলা কৃষি কর্মকর্তা নাগিব মাহফুজ, পিআইও আজাদ রহমান, সংরক্ষিত আসনের কাউন্সিলর জাহানারা বেগম, সাবেক মহিলা কমিশনার দিলারা রহমান, নাজমা বেগম।

এসময় নজরুল বকস, জমসেদ আহমেদ, নিতিশ দাশ, হিমাদ্রি ভট্টাচার্য, শহিদ মিয়া, সঞ্জিত দাশ, মোঃ জাকারিয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ঘূর্ণিঝড় রেমাল এর প্রভাবে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত দূর্গত ৩শ পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park