1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

কমলগঞ্জে ধলাই নদীর বিভিন্নস্থানে বাঁধ ভেঙ্গে বন্যাঃ টানা বর্ষনে বিস্তৃর্ণ এলাকা প্লাবিত; বোরোধান ও সবজিবাগান উজাড়

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ১০৫ বার পঠিত

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ধলাই নদীর বিভিন্নস্থানে বাঁধ ভেঙ্গে বন্যায় ভাসছে বাড়িঘর। টানা বর্ষনের ফলে প্লাবিত হয়েছে বিস্তৃর্ণ এলাকা। উজাড় হয়ে গেছে বোরোধান, শাক-সবজিবাগান ও মাছের খামার।

কমলগঞ্জ উপজেলায় ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধের রহিমপুর ইউনিয়নের চাঁনপুর, কুশালপুর, কমলগঞ্জ সদর ইউনিয়নের চৈতন্যগঞ্জ ও নারায়নপুরে বাঁধ ভেঙ্গে প্রবল বেগে পানি প্রবেশ করে বিস্তৃর্ণ এলাকা প্লাবিত করছে। ধলাই নদীর আরও ৬টি স্থান ঝুঁকিপূর্ণ রয়েছে।

বুধবার (২৯ মে) সরেজমিনে গিয়ে দেখা যায়, ঘুর্ণিঝড় রিমালের প্রভাবে গত দু’দিনের টানা বর্ষন ও উজানের পাহাড়ি ঢলে উপজেলার ২টি ইউনিয়নের অন্তত ২৫টি গ্রাম প্লাবিত হয়েছে। বন্যায় পাকা বোরো ধান, শাক-সবজির জমি ও মাছের খামার তলিয়ে গিয়ে কৃষিক্ষেত্রে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া গ্রামীণ সড়ক ও ঘরবাড়ি তলিয়ে গেছে।

পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী মোঃ জাবেদ ইকবাল জানান, ধলাই নদীর পানি কিছুটা কমলেও বিপদসীমার উপর দিয়ে এখনও প্রবাহিত হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park