1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের প্রবীণ বিদায় অনুষ্ঠিত

  • আপডেট সময় : শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ৮৪ বার পঠিত

মো:সাব্বির খান, ইবি।
আজ ৩০ মে রোজ বৃহস্পতিবার ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের শেখ রাসেল হলস্ত ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের বিদায়ী শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি শেখ রাসেল হলের সামনে শেখ রাসেল স্মৃতি মঞ্চে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির আয়োজন করে শেখ রাসেল হলের ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সকল শিক্ষার্থীরা৷ শেখ রাসেল হল থেকে প্রথম বারের মতো কোনো বিভাগ, ঐ বিভাগের প্রবীণ শিক্ষার্থীদের জন্য বিদায় অনুষ্ঠানের আয়োজন করেছে৷

অনুষ্ঠানটি শুরু হয় বিকাল ৪ টায়। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন, সোলাইমান হোসাইন, আকাশ শেখ, সবুজ মন্ডল, মো:খাদেমুল ইসলাম, মো:শিমুল হোসাইন, মো:মুন্না আলী, মো:কাওসার, আনিসুর রহমান চৌধুরী, অং থিন মঙ মারমা, মো:তৌহিদুল ইসলাম, কে.এম.আশিকুজ্জামান, সুমন ইসলাম, মো:আরিফুল ইসলাম, মো:মোসাদ্দিকুল ইসলাম রিসাম এবং সম্পূর্ণ অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন তানভির শরীফ রিপন।

বিদায়ী শিক্ষার্থী সোলাইমান হোসাইন বলেন, ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের জুনিয়রা এই বিদায়ী সংবর্ধনার আয়োজন করেছেন এজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ। শেখ রাসেল হল থেকে এটাই প্রথম বারের মতো কোনো বিভাগের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে৷ হলের জুনিয়র শিক্ষার্থীরা অনুষ্ঠানের প্রতিটি কার্যক্রম এত সুন্দর ভাবে পরিচালনা করেছ, তাদের এই আয়োজনে আমরা সবাই মুগ্ধ হয়েছি। তাদের সবার প্রতি অশেষ ভালোবাসা জানাচ্ছি এবং তাদের সবার কাছে আমাদের জন্য দোয়া ও ভালোবাসা প্রত্যাশা করছি।

ঐ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানভীর শরীফ রিপন বলেন, গত তিনটি বছর আমাদের ১ম ব্যাচের সিনিয়রদের সাথে অতিবাহিত করলাম। আমি ভাইদের সাথে কাটানো প্রতিটি মুহুর্তকে জীবনের শ্রেষ্ঠ উপহার বলবো। তাঁদের প্রতিটি দিকনির্দেশনা ছিল আমাদের মসৃণ পথের পাথেয়। তাদের দেখানো পথে আমরা আমাদের আগামী দিনগুলো অতিবাহিত করতে চাই। ভাইদের জন্য শুভ কামনা রইলো। ভাইদের অনাগত ভবিষ্যত জীবন আরও সুন্দর ও সাফল্যমণ্ডিত হয়ে উঠুক এই প্রত্যাশা করছি।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park