1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

প্রকৃতিকে বাঁচাতে বৃক্ষরোপণের বিকল্প নেই- দক্ষিণ সুরমা প্রেসক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচিতে ইউএনও ঊর্মি রায়

  • আপডেট সময় : শনিবার, ১ জুন, ২০২৪
  • ১০৬ বার পঠিত

সালেহ আহমদ (স’লিপক):

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার ঊর্মি রায় বলেছেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে দুর্যোগ প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে। প্রকৃতিকে বাঁচাতে বৃক্ষরোপণের বিকল্প নেই। বৃক্ষরোপণকে গণ আন্দোলনে পরিণত করা গেলে দেশে সবুজ বনায়নে রূপ নিবে।

শনিবার (১ জুন) সকালে দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে পৃথক বৃক্ষরোপণ কর্মসূচি পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার ঊর্মি রায় এসব কথা বলেন।

দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি হাজী জাহাঙ্গীর আলম মুসিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শরিফ আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. সালাউদ্দিন মিয়া, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক হাজী এম আহমদ আলী, জালালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা সোলাইমান হোসেন, জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের সহ-সভাপতি এনামুল কবির।

দক্ষিণ সুরমা প্রেসক্লাবের উদ্যোগে ও জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের আর্থিক সহযোগিতায় বৃক্ষরোপণ কর্মসূচিতে এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সদ্য সাবেক সভাপতি আশরাফুল ইসলাম ইমরান, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মো. আতিকুর রহমান, প্রধান সহকারী ফরিদ উদ্দিন পলাশ, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সহ-সভাপতি মো. সাহেদ আহমদ শান্ত, দপ্তর ও পাঠাগার সম্পাদক মো. রফিক আহমদ, সদস্য শেখ সাদিম আহমদ, শেখ জাবেদ আহমদ এমরান, মো. আব্দুল হাছিব, জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের নির্বাহী সদস্য মো. শাহাব উদ্দিন শিহাব, শাকিল মাহমুদ মঈন, শাহজান মিয়া, নিজাম উদ্দিন মুরাদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park