1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

পশ্চিম লন্ডনে বহুল প্রতীক্ষিত সিপিএএম ইউকে ফ্রাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টর পর্দা উঠলো

  • আপডেট সময় : শনিবার, ১ জুন, ২০২৪
  • ১০০ বার পঠিত

সালেহ আহমদ (স’লিপক):

পশ্চিম লন্ডনের কিংস হাউজ স্পোর্টস গ্রাউন্ডে পর্দা উঠলো যুক্তরাজ্যের এথনিক মাইনোরিটির সবচেয়ে বড় এবং জনপ্রিয় ক্রিকেট সংগঠন ক্রিকেট প্লেয়ারস্ অ্যাসোসিয়েশন অফ মৌলভীবাজার ইউকে (সিপিএএম ইউকে) ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট সিজন-৯ এর। আটটি দলের অংশগ্রহণে এ জমজমাট টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে।

বুধবার (২৯ মে) স্থানীয় সময় সকাল ১০টায় উদ্বোধনী অনুষ্ঠানে সিপিএএম ইউকে সভাপতি কাউন্সিলর সালেহ আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।

সিপিএএম ইউকে সেক্রেটারি সৈয়দ করিম রুমেল এর উপস্থিতিতে ও সিপিএএম ইউকে কমিটির নির্বাহী সদস্য সালাউদ্দিন সবুজ এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় দলের তারকা ওপেনিং ব্যাটসম্যান ইমরুল কায়েস, সিপিএএম ইউকে পেট্রোন মাসুদ আহমদ, ব্রেন্ট কাউন্সিলের কাউন্সিলর রিতা বেগম, ক্যামডেন কাউন্সিলের কাউন্সিলর শাহ্ মিয়া, সিলেট স্ট্রাইকাস্ এর কোচ রাসেল আহমেদ, সিপিএএম ইউকে ফাউন্ডার কনভেনার মুরাদ আহমেদ, সিপিএএম ইউকে সাবেক সভাপতি রেদওয়ান আহমাদ, সিপিএএম ইউকে সাবেক সভাপতি মঞ্জুর উদ্দিন মোর্শেদ, সাবেক সহ-সভাপতি আব্দুল কাইয়ুম ফয়সল, নিজাম আহমেদ, বর্তমান সহ-সভাপতি আকলাসুল মুমিন, নোমান আহমদ দুয়েল, সৈয়দ এলাহী পাপ্পু, সাবেক সেক্রেটারি সৈয়দ করিম ছায়েম, কোষাধক্ষ রেজওয়ান রউফ।

উদ্বোধনী দিনে চারটি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় পোর্টসমাউথ জস লায়নকে ৬ উইকেটে পরাজিত করে বার্মিংহাম ইউনাইটেড। দ্বিতীয় খেলায় আনরিটেন ১১ বার্মিংহাম ব্রাদার্স ইউনাইটেডকে ৪ উইকেটে পরাজিত করে। তৃতীয় খেলায় ব্রিস্টল মহামেডানকে ১৬ রানে পরাজিত করে ফাস্ট লায়ন লুটন। এবং শেষ খেলায় শুটিং স্টার টটেনহাম স্পোর্টস ক্লাবকে ২৪ রানে পরাজিত করে।

বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে বিপুলসংখ্যক ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park