1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

নড়াইলে পুলিশের অভিযানে অস্ত্র ও মোটরসাইকেলসহ ৩ জন অস্ত্র কারবারি গ্রেফতার।

  • আপডেট সময় : শনিবার, ১ জুন, ২০২৪
  • ৯৪ বার পঠিত

মো: আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার।

নড়াইলে ওয়ান সুটার গান ও মোটরসাইকেলসহ ৩ জন অস্ত্র কারবারিদের গ্রেফতার করেছে নড়াইলের কালিয়া থানা পুলিশ।

তাদের নামে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেল-হাজতে পাঠানো হয়েছে।

শনিবার (১জুন) দুপুর ২টার দিকে পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এক প্রেস ব্রিফিং সাংবাদিকদের এ তথ্য জানান নড়াইলের পুলিশ সুপার মোহা: মেহেদী হাসান।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন(নবনিযুক্ত পুলিশ সুপার), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) তারেক আল মেহেদী, কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শামিমুর রহমান শামিম, ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ছাব্বিরুল আলমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৩১ মে) গভীর রাতে নড়াইলের কালিয়া থানার এসআই সেখ সোহরাব উদ্দিন, এ এস আই জিয়াউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ কালিয়া পৌরসভার ৫ নং ওয়ার্ডের সীতারামপুর এলাকার মৃত কুটি শেখের ছেলে মঞ্জুর শেখের বসত ঘরের উত্তর পাশে বেন্দারচরগামী রাস্তার ওপর থেকে একটি মোটরসাইকেলের গতি রোধ করে ৩ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো, খুলনা জেলার তেরখাদা উপজেলার কাটেঙ্গা গ্রামের মৃত উকিল উদ্দিন মেলেকদারের ছেলে ইকবাল হোসেন মেলেকদার (৩৭), একই উপজেলার ইখড়ি গ্রামের আব্দুল হাসান ফকিরের ছেলে ওবাইদুল্লাহ ফকির (৩৮) এবং কালিয়া পৌর সভার বেন্দারচর গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে জাকারিয়া হুসাইন (৩৩)। এ সময় তাদের কাছ থেকে স্টিলের তৈরি কাঠের বাটযুক্ত একটি দেশীয় তৈরি ওয়ান সুটার গান এবং ১৬০ সিসির হরনেট হোন্ডা মোটরসাইকেল জব্দ করা হয়।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে কালিয়া থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছে এবং শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেল-হাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park