1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

মৌলভীবাজারে ৬ দিনব্যাপী শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৪তম তিরোধান ও হরিনাম সংকীর্তন শুরু

  • আপডেট সময় : রবিবার, ২ জুন, ২০২৪
  • ১৩৮ বার পঠিত

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজারে ৬ দিনব্যাপী ত্রিকালদর্শী ব্রহ্মজ্ঞ মহাপুরুষ শিবকল্প শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৪তম তিরোধান মহোৎসব ও হরিনাম সংকীর্তন শনিবার (১ জুন) বিকাল ৩টায় মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে শুরু হয়েছে। ওইদিন সন্ধ্যা ৭টায় শাশ্বত সভা, সাড়ে ৭টায় মঙ্গলঘট স্থাপন ও অধিবাস কীর্তন এবং রাত ৮টায় চ্যানেল আই টেলিভিশন শিল্পীদের পরিবেশনায় ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রথম দিনের শুভ অধিবাসের সমাপ্তি করা হয়।

রবিবার (২ জুন) মৌলভীবাজার পৌরসভার সৈয়ারপুরস্থ শ্রীশ্রী লোকনাথ সেবাশ্রমে শ্রীশ্রী লোকনাথ সেবা সংঘের আয়োজনে ও ১৩৪তম তিরোধান উৎসব উদযাপন কমিটির পরিচালনায় তিরোধান মহোৎসব সকাল ৭টায় পূজার্চ্চনা ও অঞ্জলি প্রদানের মাধ্যমে শুরু হয়। সকাল ৯টায় শ্রীমত ভাগবত আলোচনা করেন চট্টগ্রামের অধ্যাপক শ্রীযুক্ত স্বদেশ চক্রবর্তী। দুপুর ১টায় রাজশাহীর শ্রী শতরূপা হালদারের পরিবেশনায় পদাবলী কীর্তন অতঃপর রাজভোগ নিবেদন ও মহাপ্রসাদ বিতরণ করা হয়। রাত ৮টায় সুনামগঞ্জ হরিভক্ত সম্প্রদায়ের পরিবেশনায় শ্রী মুক্তপদ তালুকদার শ্রীশ্রী হরিনাম মহাযজ্ঞের শুভ অধিবাস কীর্তন পরিবেশন করবেন।

সোমবার ব্রহ্মমুহুর্ত হতে বুধবার ঊষালগ্ন পর্যন্ত (৩ থেকে ৫ জুন) শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তনে প্রতিদিন দুপুর ১টায় মহাপ্রভুর বিশেষ পূজার্চ্চনা, আরতি ও ভোগরাগ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (৬ জুন) শ্রীশ্রী হরিনাম সমাপন ও নগর পরিক্রমা অনুষ্ঠানে সকাল ৯টায় দধিভান্ড ভঞ্জন, পূর্ণা কীর্তন অতঃপর মোহন্ত বিদায়ের মাধ্যমে ৬ দিনব্যাপী অনুষ্ঠানমালার সমাপ্তি করা হবে।

শ্রী অচ্যুতানন্দ সম্প্রদায় (চট্টগ্রাম), শ্রী গোষ্ট গোপাল সম্প্রদায় (ফরিদপুর), শ্রী সুধারাম সম্প্রদায় (মাদারীপুর), শ্রী গোপাল জিউ সম্প্রদায় (সিলেট), হরিনাম সম্প্রদায় (কিশোরগঞ্জ) এবং শ্রী নিতাই গৌর সম্প্রদায় (মৌলভীবাজার) মহানামসূধা পরিবেশনায় প্রতিদিন বাল্যভোগ ও রাজভোগের মহাপ্রসাদ বিতরণ করা হবে। সমস্ত অনুষ্ঠানমালা এবং ২৪ প্রহরব্যাপী মহাযজ্ঞের প্রতিটি পর্বে হরিভক্তের স্নিগ্ধ সুন্দর উপস্থিতি কামনা করেছেন ১৩৪তম তিরোধান উৎসব উদযাপন কমিটির সভাপতি এডভোকেট সুনীল কুমার দাস ও সাধারণ সম্পাদক রিপন দে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park