
উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি:
নবগঠিত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম মাসিক সাধারণ সভায়। প্রথম ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান শাহনেওয়াজ প্রধান শুভ, ভাইস চেয়ারম্যান কাজী আল তারিক ও মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা ইয়াসমিন দায়িত্ব গ্রহণ করেছেন। রবিবার ( ২ জুন দুপুরে ) পঞ্চগড় সদর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণের দায়িত্বভার অর্পণ ও গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, পঞ্চগড় ১ আসনের সংসদ সদস্য মোঃ নাঈমুদজ্জামান মুক্তা, পঞ্চগড় সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন, সদর থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার, সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আমিরুল ইসলাম, ১০ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, ও উপজেলার বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে, উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান শাহনেওয়াজ প্রধান শুভ কে ফুলেল শুভেচ্ছা জানাতে আছেন, উপজেলার সাধারণ মানুষসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।