1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

সিলেটে দক্ষিণ সুরমা প্রেসক্লাবের মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত

  • আপডেট সময় : সোমবার, ৩ জুন, ২০২৪
  • ১১৭ বার পঠিত

সালেহ আহমদ (স’লিপক):

বাংলাদেশের ঋতুচক্রে গ্রীষ্মে মধুমাসে সবচেয়ে বেশি ফলের সমারোহ দেখা যায়। বিভিন্ন মৌসুমি ফলের ঘ্রাণে চারপাশ মৌ-মৌ ঘ্রাণে ভরে যায়। জ্যৈষ্ঠ মাসের এমন বিভিন্ন প্রজাতির ফল নিয়ে মৌসুমী ফল উৎসব করেছে সিলেটের দক্ষিণ সুরমা প্রেসক্লাব।

সোমবার (৩ জুন) দুপুরে দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত উৎসবে আম, লিচু, কাঠাল, তরমুজ, আনারস, তাল সহ প্রায় ১০ প্রজাতির ফলের সমাহার ছিল।

দক্ষিণ সুরমা প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত এ উৎসবে দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ অংশগ্রহণ করেন। তারা এ আয়োজনের প্রশংসা করে ধারাবাহিকতা বজায় রাখার পরামর্শ দেন। অতিথিরা এতো সুন্দর আয়োজনে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

উপজেলা পরিষদ প্রাঙ্গণে মৌসুমী ফলের স্টল পরিদর্শন করেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. বদরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার ঊর্মি রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাঁধন কান্তি সরকার, মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ (তদন্ত) হারুনুর রশিদ, সিলাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ্ ওলিদুর রহমান প্রমুখ।

এসময় তারা বলেন, মধুমাসে চলছে বাহারি রং-বেরঙের মিষ্টি ও সুস্বাদু ফলের মেলা। আর এই মধুমাসকে নানা ফলের অপূর্ব সমাহারে বরণ করে নেওয়ার আয়োজন প্রশংসার দাবিদার। মৌসুমের সঙ্গে মিল রেখে এমন আয়োজন প্রশংসনীয়।

উৎসবে দক্ষিণ সুরমা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, সাবেক সভাপতি আশরাফুল ইসলাম ইমরান, বর্তমান সাধারণ সম্পাদক শরীফ আহমদ, সহ-সভাপতি মো. সাহেদ আহমদ শান্ত, কোষাধ্যক্ষ আজমল আহমদ রোমন, দপ্তর ও পাঠাগার সম্পাদক রফিক আহমদ, সদস্য শেখ জাবেদ আহমদ এমরান, আব্দুল হাসিব, মোগলাবাজার ইউনিয়ন পরিষদের সদস্য রুহুল ইসলাম তালুকদার, সমাজকর্মী রুমা আক্তার সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park