1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর ঢোলবাদনের মাধ্যমে প্রেসক্লাবের ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা অনুষ্ঠিত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ৭৬ বার পঠিত

দৈনিক মানবাধিকার সংবাদ ডেস্কঃ
চট্টগ্রাম প্রেসক্লাবের ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রায় বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর বাংলাঢোল বাদন পরিবেশনার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (৬ই জুন) চট্টগ্রাম প্রেসক্লাবের ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল ১০টায় বেলুন উড়ানো ও বর্ণাঢ্য শোভাযাত্রায় লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর প্রধান আন্তর্জাতিক ঢোলবাদক শিল্পী বাবুল জলদাস এর নেতৃত্বে ও শিল্পী গোষ্ঠীর পরিচালক শিল্পী শ্রী বিপ্লব জলদাস এর পরিচালনায় সানাইয়ের সুরে, ঢাক ঢোল ও মার্কেজ বাদনের মধ্যে দিয়ে চট্টগ্রাম প্রেসক্লাব থেকে চেরাগি পাহাড় মোড় পর্যন্ত এক বিশাল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

উক্ত শোভাযাত্রায় অংশগ্রহণ করেন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সভাপতি অনুপম বড়ুয়া পারু, শিল্পীদের মধ্যে উপস্থিত ছিলেন বিমল জলদাস, দোলন জলদাস, সুজন দাস, মিন্টু দাস, আকাশ দাস, গিরিধারী দাস, সুমন দাস, সজল দাস প্রমুখ।

শোভাযাত্রা শেষে প্রেসক্লাব চত্বরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক সালাউদ্দিন মোঃ রেজা, সহ-সভাপতি সাংবাদিক চৌধুরী ফরিদ, সাধারণ সম্পাদক সাংবাদিক দেবদুলাল ভৌমিক সহ প্রেস ক্লাবের বিভিন্ন সাংবাদিক ও নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বিজ্ঞপ্তি

ছবির ক্যাপশন : বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর ঢোলবাদনের মাধ্যমে প্রেসক্লাবের ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা অনুষ্ঠিত

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park