1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

ফুলবাড়ীতে শিক্ষার্থীদের উদ্যোগে দিনব্যাপী বঙ্গবন্ধু মেলা অনুষ্ঠিত

  • আপডেট সময় : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ৯২ বার পঠিত

আমিনুল ইসলাম,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে শনিবার (৮ জুন) বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ইন্সটিটিউটের নবম শ্রেণির শিক্ষার্থীদের উদ্যোগে এবং নিজেদের অর্থায়নে দিনব্যাপী বঙ্গবন্ধু মেলা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১১ টায় প্রতিষ্ঠানটির নবম শ্রেণি কক্ষে এ মেলাটি অনুষ্ঠিত হয়। মেলায় বালিকাদের দুটি দল দূরন্ত ও স্বাধীন এবং বালকদের দুটি দল অপরাজেয় ও বিজয় মোট চারটি দল নিজ নিজ প্রদর্শনী স্টল দেন। স্টলে শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর জীবনীসহ মুক্তিযুদ্ধের বিভিন্ন বিষয়াবলি চিত্র ও তথ্য উপস্থাপন করে।
আয়োজিত মেলা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. এছার উদ্দিন।
এসময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মো. সেকেন্দার আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, বীর মুক্তিযোদ্ধা শাহাদত হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ইন্সটিটিউটের দাতা সদস্য সহকারী অধ্যাপক খুরশিদ আলম নাদিম, প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, ফুলবাড়ী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক প্লাবন শুভ প্রমুখ।
আলোচনা শেষে শিক্ষার্থীদের পরিচালনায় বঙ্গবন্ধুর কারাগার জীবনীর নাটিকা ম স্থ করা হয়। পরে আনুষ্ঠানিকভাবে কেক কাটা হয়। শেষে মেলা পরিদর্শন করেন অতিথিদ্বয়।
বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ইন্সটিটিউটের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা নিজেদের অর্থায়নে বঙ্গবন্ধু মেলার আয়োজন করেছে। তারা বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যাদি উপস্থাপন করেছে। তাদেরকে অনেক ধন্যবাদ জানাই।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. এছার উদ্দিন বলেন, আজকের শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধ কিংবা বঙ্গবন্ধুকে দেখেনি। তবুও তারা পাঠ্যবইয়ের মাধ্যমে বঙ্গবন্ধুর জীবনী ও মুক্তিযুদ্ধ বিষয়ক সকল তথ্য ও উপাত্ত সাবলিলভাবে উপস্থাপন করেছে। যা অত্যান্ত ভালো লেগেছে। ##

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park