1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

সামাজিক নিরাপত্তা বেস্টনীর আওতায় উপকারভোগীরা যাতে প্রতারিত ও হয়রানীর শিকার না হয় এ ব্যাপারে সংশ্লিষ্টদের আরো দায়িত্বশীল হতে হবে- মোহাম্মদ শহীদুল ইসলাম

  • আপডেট সময় : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ১০১ বার পঠিত

সালেহ আহমদ (স’লিপক):

সিলেট বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম বলেছেন, সমাজের সুবিধাবঞ্চিত, বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী নাগরিকদের সামাজিক নিরাপত্তা বেস্টনীর আওতায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজসেবা অধিদপ্তর বিভিন্ন ভাতা কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। সেজন্য এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে ভাতা প্রদান নিশ্চিত করণে, বিকাশ, নগদ ও ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং থেকে উপকারভোগীরা ভাতা গ্রহণ করেছেন। কিন্তু ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং, নগদ, বিকাশ ইত্যাদির মাধ্যমে সেবা গ্রহীতারা বিভিন্ন প্রতারণা, হয়রানী ও দুর্ব্যবহারের শিকার হওয়ার অভিযোগ পেয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব পর্যায়ে সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে সভা হয়েছে। সভায় সংশ্লিষ্টরা ভাতা গ্রহীতাদের ভাতা প্রদান সহজিকরণ সহ সেবা নিশ্চিতের আশ্বাস প্রদান করেছেন।

তিনি সিলেট নগরী সহ বিভিন্ন উপজেলা পর্যায়ে এ সেবা নিশ্চিত করার আহবান জানিয়ে বলেন, যাতে এই সুবিধাবঞ্চিত উপকারভোগীরা হয়রানীর শিকার না হয়। তিনি এজেন্ট তদারকি ও সেবার মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট এজেন্ট ব্যাংকিং এর দায়িত্বশীলদের প্রতি আহবান জানান।

শনিবার (৮ জুন) সকালে সিলেট শহরের শেখঘাটস্থ জেলা সমাজসেবা কার্যালয় মিলনায়তনে আয়োজিত সেমিনারে ভার্চূয়াল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম এ কথাগুলো বলেন।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আব্দুর রফিকের সভাপতিত্বে ও সহকারী পরিচালক মোহাম্মদ রফিকুল হকের সঞ্চালনায় শহর সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার আবদুল্লাহ আল জুবায়ের।

সেমিনারে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ নাজিম উদ্দিন, রেজিস্ট্রেশন অফিসার আবু ইউসুফ, ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং এর বিভাগীয় ইনচার্জ আব্দুস সালাম, সিনিয়র সাংবাদিক হাজী এম. আহমদ আলী, সমাজসেবা কর্মচারী কল্যাণ সমিতি সিলেট জেলা শাখার সভাপতি মোঃ আবুল কালাম, সাধারণ সম্পাদক সাহেদ আরবী, এনটিভি ইউরোপ প্রতিনিধি আশরাফুল ইসলাম ইমরান, উপকারভোগী সুফিয়া বেগম, খোকন মিয়া, কাওছার আহমদ।

সেমিনারে উপস্থিত উপকার ভোগীরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এজেন্ট ব্যাংকিং এর বিভিন্ন সমস্যা সেমিনারে নিরূপন এবং এসব সমস্যা সমাধানে কার্যকর ব্যবস্থা নেয়ার জন্য ব্যাংক এশিয়া সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park