1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

লোহাগড়ায় ইয়াবাসহ কুখ্যাত ২ মাদক কারবারি গ্রেফতার।

  • আপডেট সময় : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ১১৯ বার পঠিত

মো: আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার।

মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোহাম্মদ মশিয়ার শেখ (৩২) ও মোঃ বোরহান শেখ (৩৫) নামের ২জন কুখ্যাত মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখা পুলিশ।

গ্রেফতারকৃত মোহাম্মদ মশিয়ার শেখ নড়াইল জেলার লোহাগড়া পৌর এলাকার খলিশাখালি গ্রামের মৃত ওদুদ শেখের ছেলে ও মোঃ বোরহান শেখলোহাগড়া পৌরসভার রাজুপুর গ্রামের মোতালেব শেখের ছেলে।

৮ জুন’ রাত আনুমানিক সাড়ে ৮ টার দিকে নড়াইল জেলার লোহাগড়া থানাধীন খলিশাখালি সাকিনস্থ জনৈক ইমরান মাস্টারের বসতবাড়ির উঠান হতে তাদের আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ছাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক শিমুল কুমার দাসের নেতৃত্বে এসআই মোঃ সাইফুল ইসলাম ও এএসআই সুশান্ত কুমার রায় সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোহাম্মদ মশিয়ার শেখ ও মোঃ বোরহান শেখ দেরকে গ্রেফতার করে।

এ সময় ধৃত আসামিদের নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ১৫০ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

এ সংক্রান্তে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১টি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। মামলা পরবর্তী আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। নড়াইল জেলার পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসানের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park