1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

জগন্নাথপুর বাস- মিনিবাস ও কোচ শ্রমিক পরিচালনা কমিটি কর্তৃক নগদ অর্থ বিতরণ

  • আপডেট সময় : বুধবার, ১২ জুন, ২০২৪
  • ১১৮ বার পঠিত

হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জগন্নাথপুর বাস- মিনিবাস ও কোচ শ্রমিক পরিচালনা কমিটি কর্তৃক ঈদ উপহার স্বরূপ শ্রমিকদের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
মুসলিম উম্মাহ’র প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা অর্থাৎ কোরবানির ঈদ ১৭ ই জুন অনুষ্ঠিত হবে। এই ঈদকে সামনে রেখে সুনামগঞ্জ জেলা বাস-মিনিবাস/কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (রেজিষ্ট্রেশন নং-চট্র-১৮৬৬) এর অন্তর্ভুক্ত জগন্নাথপুর বাস-মিনিবাস কোচ শ্রমিক পরিচালনা কমিটি কর্তৃক পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ১২ই জুন রোজ বুধবার সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের হবিবনগর এলাকায় অত্র সংগঠন এর কার্যালয়ে সংগঠন সংশ্লিষ্ট ১শত ৫৭ জন শ্রমিকদের মধ্যে ঈদ উপহার স্বরূপ নগদ অর্থ বিতরণ করেছেন জগন্নাথপুর বাস-মিনিবাস কোচ শ্রমিক পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর বাস-মিনিবাস কোচ শ্রমিক পরিচালনা কমিটি (উপ-কমিটি) এর সভাপতি মোঃ তুরন মিয়া, সাধারন সম্পাদক মোঃ রেজন মিয়া,সহ-সভাপতি মোঃ আব্দুল হামিদ কুটু, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আব্দুল করিম, সাংগঠনিক সম্পাদক নন্দ লাল রায়, কোষাধ্যক্ষ সন্তোষ দেব ও মেম্বার সাজাদ মিয়া সহ সুবিধাভোগী শ্রমিক বৃন্দ।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park