
সালেহ আহমদ (স’লিপক):
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক পবিত্র ঈদ-উল-আদ্বহা ২০২৪ উদযাপন উপলক্ষে মৌলভীবাজারে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ জুন) সকালে মৌলভীবাজার পৌরসভার আয়োজনে পৌর জনমিলন কেন্দ্রে এ চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে মৌলভীবাজার পৌরসভার পৌর মেয়র আলহাজ্ব মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।
মৌলভীবাজার পৌরসভার নির্বাহী প্রকৌশলী সৈয়দ নকিবুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান।
অনুষ্ঠানে ভিজিএফ এর আওতায় ৪ হাজার ৬শ ২১ জন এবং অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মধ্যে ৮শ জনের মাঝে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক পবিত্র ঈদ-উল-আদ্বহা ২০২৪ উদযাপন উপলক্ষে এ চাল বিতরণ করা হয়।