1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

সাংবাদিক শংকর রায় তাঁর আর্দশ ও কর্মের মধ্যে বেঁচে থাকবেন- জগন্নাথপুর প্রেসক্লাবের শোকসভায় এমএ মান্নান এমপি

  • আপডেট সময় : শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ১৫৪ বার পঠিত

সালেহ আহমদ (স’লিপক):

সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সদস্য সদস্য সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, শংকর রায় ছিলেন সাংবাদিকতায় সত্যাশ্রয়ী এবং বস্তুনিষ্ঠতায় অনন্য প্রতীক। মৃত্যু তাঁকে বিচ্ছিন্ন করতে পারবেনা, তিনি তাঁর কর্মের মধ্যে বেঁচে থাকবেন। শংকর রায় সাংবাদিকতার নীতি আর্দশ মেনে কাজ করছেন। তিনি তাঁর আর্দশের মধ্যে বেঁচে থাকবেন। তাঁর কর্মময় জীবনে অনুস্মরণ করে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন করতে হবে।

বৃহস্পতিবার (১৩ জুন) বিকেলে সুনামগঞ্জের জগন্নাথপুর প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের আমৃত্যু সভাপতি, জ্যেষ্ঠ সাংবাদিক প্রয়াত শংকর রায়ের মৃত্যুতে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এমএ মান্নান এমপি এসব কথা বলেন।

জগন্নাথপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি তাজউদ্দিন আহমদের সভাপতিত্বে ও প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেবের পরিচালনায় জগন্নাথপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল বশিরুল ইসলাম, সুনামগঞ্জের সহকারি পুলিশ সুপার শুভাশীষ ধর, প্রয়াত শংকর রায়ের বড় ছেলে শাওন রায়, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহীম ভূঞা, জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন আনা, উপজেলা কৃষি কর্মকর্তা কাউসার আহমদ, উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের আরএমও ডা. শাহীনুল ইসলাম।

সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিদুল ইসলাম বকুল, জগন্নাথপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, জেলা পরিষদ সদস্য মাহাতাবুল হাসান সমুজ, জগন্নাথপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক, ছিক্কা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপজেলা শিক্ষা কমিটির শিক্ষক প্রতিনিধি রুপক কান্তি দেব, জগন্নাথপুর প্রেসক্লাবের অর্থ সম্পাদক আব্দুল হাই, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, উপজেলা স্কাউট সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রিপন, পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ছালিক আহমদ পীর, বিশিষ্ট ব্যবসায়ী জামাল উদ্দিন বেলাল, উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল মুকিত প্রমুখ।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল রাতে প্রবীণ সাংবাদিক দৈনিক মানব জমিন পত্রিকার জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি শংকর রায় হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন। তিনি দীর্ঘ ৪২ বছর যাবৎ সাংবাদিকতায় সক্রিয়ভাবে কাজ করেছেন। ছাত্রজীবনে তিনি ছাত্র ইউনিয়ন এর রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। রাজনীতির পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গেও তাঁর বিচরণ ছিল। তিনি আশি দশকের একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী হিসেবে সুখ্যাতি অর্জন করেছিলেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park