1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

নড়াইল সড়কে পিকাপ ও মোটরসাইকেল দুর্ঘটনায় ১ কিশোর নিহত।

  • আপডেট সময় : শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ১১৯ বার পঠিত

মো: আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার।

নড়াইল সদর উপজেলায় কালনা-নড়াইল-যশোর মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় নাহিদ শেখ (১৭) নামে এক কিশোর নিহত হয়েছেন।

শুক্রবার (১৪ জুন) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার কালনা-নড়াইল-যশোর মহাসড়কের হাওয়াইখালি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তুলরামপুর হাইওয়ে পুলিশের পরিদর্শক শওকত হোসেন সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত নাহিদ শেখ লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের ঈশানগাতী গ্রামের ওহিদ শেখের ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, নিহত নাহিদ শেখ শুক্রবার সকালে নড়াইলে তার চাচা তুষার শেখের বাড়ি থেকে মোটরসাইকেলযোগে লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের ঈশানগাতী গ্রামের নিজ বাড়ির দিকে যাচ্ছিল। পথিমধ্যে সদর উপজেলার কালনা-নড়াইল-যশোর মহাসড়কের হাওয়াইখালি ব্রিজ এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নাহিদ মারা যায়।

এ বিষয়ে তুলরামপুর হাইওয়ে পুলিশের পরিদর্শক শওকত হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park