1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

গোপালগঞ্জে জমে উঠেছে কোরবানীর পশুর হাট

  • আপডেট সময় : শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ১০৩ বার পঠিত

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ

ঈদুল আযহার আর মাত্র কয়েক দিন বাকি। এরই মধ্যে জমে উঠেছে গোপালগঞ্জের বিভিন্ন পশুর হাটগুলো। গোপালগঞ্জ পৌরসভা ও ইউনিয়নের বিভিন্ন স্পটের অস্থায়ী হাটে খামারি, ব্যাপারী, মৌসুমি ও ক্ষুদ্র ব্যবসায়ীরা নানা জাতের গরু-ছাগল নিয়ে আসছেন। ক্রেতারাও কিনতে শুরু করেছেন তাদের পছন্দের পশু। তবে গত বছরের তুলনায় এ বছর গরু-ছাগলের দাম একটু বেশি চাওয়া হচ্ছে বলে জানিয়েছেন ক্রেতা সাধারণ। পছন্দের পশুটি কিনতে ক্রেতারা বিভিন্ন হাট ঘুরে ঘুরে দেখছেন। ক্রেতারা বলছেন, বিক্রেতারা চড়া দাম হাঁকিয়ে বসে রয়েছেন। তাই সামর্থ্য অনুযায়ী গরু-ছাগল কিনতে তারা হিমশিম খাচ্ছেন। কয়েকটি হাট ঘুরে দেখা যায়, আশি হাজার থেকে এক লাখ টাকায় বিক্রি হচ্ছে মাঝারি আকৃতির গরু, দেড় থেকে আড়াই লাখ টাকায় বিক্রি হচ্ছে বড় আকৃতির গরু, দশ থেকে পনেরো লাখ টাকায় বিক্রি হচ্ছে ১০-১৮ মণ ওজনের গরু।
গোপালগঞ্জ পৌরসভার মিয়াবাড়ি, হাউজিং প্রকল্পর হাটে আসা শাহাবুদ্দিন সুজা নামে এক ক্রেতার সাথে কথা হলে তিনি বলেন, বিক্রেতারা চড়া দাম দিচ্ছেন, তিন চারটি হাট ঘুরে এখনো গরু কিনতে পারিনি।বনিউল আলম সবুজ নামে এক ক্রেতা বলেন, অনেক দর কষাকষির পর এক লাখ ৪০ হাজার টাকা দিয়ে একটি গরু নিয়েছি।
সরজমিনে দেখা যায, পছন্দের পশুটি কিনতে অনেকেই এসেছেন হাটে। কেউ একা এসেছেন, কেউ এসেছেন দলবেঁধে। ক্রেতা বিক্রেতাদের উপস্থিতিতে মুখরিত গোপালগঞ্জ অস্থায়ী পশুর হাটগুলো।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park