1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

তাহিরপুর বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন হাজ্বী মো: খসরুল আলম

  • আপডেট সময় : শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ২৭৫ বার পঠিত

স্টাফ রিপোর্টার:

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তাহিরপুর উপজেলার সর্বস্তরের জনগণসহ দেশ-বিদেশের সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান হাজ্বী মো: খসরুল আলম। ত্যাগের শিক্ষায় উদ্ভাসিত হয়ে ঈদ আনন্দে অসহায় মানুষদের শামিল করতে সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসার জন্য সামর্থ্যবানদের প্রতি আহ্বান জানান তিনি।

এক শুভেচ্ছা বার্তায় হাজ্বী মো: খসরুল আলম বলেন, পবিত্র ঈদুল আযহা হচ্ছে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। আল্লাহর রাস্তায় প্রিয় বস্তু কুরবানির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অজর্ন করাই ঈদুল আযহার প্রকৃত শিক্ষা। সুমহান ত্যাগের আলোকে আমাদের পরিচালিত করার শপথ নিতে হবে। স্বস্ব অবস্থান থেকে অসহায় ও দরিদ্র মানুষের কল্যানে সামর্থ্যবানদের এগিয়ে আসা উচিত। সবার ঈদ আনন্দে দরিদ্র মানুষগুলোকে শামিল করুন।

তিনি আরও বলেন, ঈদ মানুষে মানুষে ভেদাভেদ ও অনৈক্য ভুলে গিয়ে পরস্পরকে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ করে সামাজিক বন্ধনকে সুদৃঢ় করে। ঈদ আমাদের ব্যক্তিগত, সামাজিক ও জাতীয়ভাবে ঐক্যের বন্ধন শক্তিশালী করে। তিনি সবার জীবনে প্রতিটি দিন ঈদের মতো আনন্দময় হয়ে ওঠার কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park