1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

নবীগঞ্জে প্রবাসী স্ত্রীর লাশ উদ্ধার! পরিবারের দাবী পরিকল্পিত হত্যা

  • আপডেট সময় : রবিবার, ১৬ জুন, ২০২৪
  • ১৩১ বার পঠিত

সালেহ আহমদ (স’লিপক):

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানিউমদা এলাকায় রনি বেগম (১৯) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। মেয়ের পরিবারের দাবী রনিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

শুক্রবার (১৪ জুন) সন্ধ্যায় উপজেলার পানিউমদা ইউনিয়নের পানিউমদা পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। রনি বেগম পানিউমদা পূর্বপাড়া গ্রামের সৌদি আরব প্রবাসী জাবেদ আলীর স্ত্রী বলে জানা গেছে।

রনির পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৭/৮ মাস পূর্বে গজনাইপুর ইউনিয়নের কামারগাঁও গ্রামের মতিন মিয়ার মেয়ে রনি বেগম এর সঙ্গে পানিউমদা ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের সৌদি আরব প্রবাসী জাবেদ আলীর বিয়ে হয়। বিয়ের পর দীর্ঘদিন ধরে রনিকে পিত্রালয়ে আসতে বাঁধা দিয়ে আসছিলেন স্বামী জাবেদ আলী। পিত্রালয়ে যেতে বাঁধা ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্বামী জাবেদ ও তার পরিবারের সঙ্গে মনোমালিন্য চলে আসছিল রনি বেগমের। শুক্রবার বিকেলে বসতঘরে ঝুলন্ত অবস্থায় রনিকে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এসআই স্বাধীনের নেতৃত্বে একদল পুলিশ লাশ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

রনি বেগমের ভাই ফজলু মিয়ার অভিযোগ, আমার বোন রনিকে দীর্ঘদিন তার স্বামী আমাদের বাড়িতে আসতে দিত না। গত বৃহস্পতিবার রাতে মোবাইলে কল দিয়ে রনি জানিয়েছে, স্বামী ও তার স্বামীর আত্মীয়স্বজন হুমকি দিয়েছে রনির বড় ধরণের ক্ষতি করবে। শুক্রবার বিকেলে শুনলাম আমার বোন মারা গেছে। আমার বোন নিজে থেকে আত্মহত্যা করেনি, তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। আমরা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার চাই।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসুক আলী বলেন, ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে আত্মহত্যা, তবে ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর হত্যা নাকি আত্মহত্যা বিস্তারিত জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park