
মো: আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার।
নড়াইলে নিউটন গাজী(৪০)কে যৌন নিপীড়ন মামলায় গ্রেফতার করেছে নড়াইল সদর থানার পুলিশ।
গ্রেফতারকৃত নিউটন গাজী নড়াইল সদর থানার গোবরা গ্রামের আবুল গাজীর ছেলে। গ্রেফতারকৃত নিউটন গাজী এর নামে গত ১৪ জুন/২০২৪ তারিখে নড়াইল সদর থানার মামলা নং-১৮, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী২০০৩) এর ১০ রুজু করা হয়।
এরই প্রেক্ষিতে ১৬ জুন (রবিবার) সকাল ১১ঃ৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম এর তত্ত্বাবধানে এসআই নরোত্তম কুমার সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নিজ বাড়ি হতে তাকে গ্রেফতার করে।
গ্রেপ্তারকৃত নিউটন গাজীর নামে যশোর জেলার বাঘারপাড়া, অভয়নগর ও নড়াইল সদর থানায় ডাকাতি, চুরি সহ মোট ৮টি নিয়মিত মামলা রয়েছে।
আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসানের সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশ মানুষের জান মালের নিরাপত্তায় আন্তরিকভাবে কাজ করে চলেছে।