1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

বৃটেনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে সাউথ ওয়েষ্ট রিজিওন এর সভায় বাংলাদেশের বন্যা সমস্যা সমাধানে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবী

  • আপডেট সময় : সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ১১৬ বার পঠিত

সালেহ আহমদ (স’লিপক):

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে সাউথ ওয়েষ্ট রিজিওন এর সভায় বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানো সহ বন্যা সমস্যা সমাধানে কার্যকর ব্যবস্থা নেওয়ার জোর দাবী তোলা হয়েছে।

রবিবার (২৩ জুন) বৃটেনের বৃস্টল শহরের বালটি হাউসে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে সাউথ ওয়েষ্ট রিজিওন এর উদ্যোগে ঈদ পূর্ণমিলনী ও ডিনারপার্টির আয়োজন করা হয়।

সংগঠনের রিজিওনাল কনভেনার কাইয়ুম খাঁন ফয়সল এর সভাপতিত্বে এবং সদস্য সচিব তাহির আলী আলম ও যুগ্ম সচিব সেবুল আহমেদ এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত পোগ্রামে প্রধান অতিথি ছিলেন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় কনভেনার কমিউনিটি লিডার ও বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর।

বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কো-কনভেনার বিশিষ্ট ব্যবসায়ী মসুদ আহমদ, রিজিওনাল প্রধান উপদেষ্টা আতিকুর রহমান, উপদেষ্টা হাবিবুর রহমান, কাউন্সিলর বদরুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য শাহ শাফি কাদির, কেন্দ্রীয় সদস্য আব্দুর রুউফ তালুকদার, সাউথ ওয়েলস রিজিওনাল কনভেনার মুজিবুর রহমান মুজিব, সদস্য সচিব রকিবুর রহমান, জয়েন্ট কনভেনার জহির আলী, জয়েন্ট ট্রেজারার শেখ সুমন তরফদার, সাংগঠনিক সম্পাদক শাহ আব্দুল ওয়াব জাহাঙ্গীর, নিউপোটের জয়েন্ট কনভেনার নুরুল ইসলাম ও স্পোর্টসমাউথ এর জয়েন্ট কনভেনার ফজলু মিয়া।

ফাহিম আহমেদের পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে মোঃ কয়েস উদ্দিন, ইলিয়াছ মিয়া, কাইয়ুম খান, নজরুল ইসলাম, শাহাব উদ্দিন আলম, বদরুল হোসেন, সুবন আহমেদ, লুৎফুর রহমান, আবদুর রহিম, তাজুল ইসলাম, আব্দুল হাকিম, মান্নান মিয়া, কামাল উদ্দিন, ওয়াদুদ মিয়া, আজিজুর রহমান আহমেদ আলম রাফি প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে গোটা বৃটেনজুঁড়ে লাইফ মেম্বার বাড়ানোর জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে প্রধান অতিথি গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় কনভেনার কমিউনিটি লিডার ও বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর প্রবাসীরা সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমান বন্দরে উন্নীত করা সহ বিমানের ভাড়া কমানোর জোর দাবি জানিয়েছেন।

সভায় অন্যান্য বক্তারা এনআইডি কার্ড সংশোধনীতে সময়ক্ষেপণ না করা, সিলেট যোগাযোগ ব্যবস্থার উন্নতি এবং বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানো সহ বন্যা সমস্যা সমাধানে কার্যকর ব্যবস্থা নেওয়ার জোর দাবী জানান। সভায় গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের পক্ষ থেকে সিলেট বিভাগের বন্যা কবলিত এলাকায় ত্রাণসামগ্রী বিতরণের সীদ্ধান্ত গৃহীত হয়।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park