1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

তিতাসে যুবলীগ নেতার ইয়াবা সেবনের ছবি ভাইরাল, উপজেলা জুড়ে সমালোচনার ঝড়

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ৯৮ বার পঠিত

সাকিব হোসেইন, তিতাস (কুমিল্লা) সংবাদদাতা:
কুমিল্লার তিতাসের এক যুবলীগ নেতার ইয়াবা সেবনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। রবিবার (২৩ জুন) ছবিটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশিত ছবিটি ভিটিকান্দি ইউনিয়নের আলীনগর গ্রামের মো. নুরুজ্জামান বলে এলাকাবাসী নিশ্চিত করেন এবং কয়েক ঘন্টা পর পোস্ট তুলে ফেলেন বলেও জানান এলাকাবাসী।

ছবিতে দেখা যায় বড় একটি কাঠের চেয়ারে বসে সামনের টেবিলে নেশা জাতীয় দ্রব্যের পরশা সাজীয়ে কাগজের মোড়ানো পাইপ মুখে দিয়ে হাতে গ্যাস লাইট নিয়ে বসে থাকা ব্যাক্তি ভিটিকান্দি ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও মাছিমপুর আর আর ইনস্টিটিউশনের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মো.নুরুজ্জামান।

ছবির ব্যাক্তি নুরুজ্জামান কি না নিশ্চিত হতে তাকে ফোন করলে প্রথমে তিনি অস্বীকার করলেও একপর্যায়ে বলেন, ছবির ব্যাক্তি সে নিজেই, তবে ছবিটি এডিট করা হয়েছে বলে দাবি করেন নুরুজ্জামান।

প্রকাশিত ছবির ঘটনায় সাংগঠনিক কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না জানতে চাইলে তিতাস উপজেলা যুবলীগের আহবায়ক সাইফুল আলম মুরাদ বলেন, তিতাস উপজেলার প্রতিটি ইউনিয়ন যুবলীগ হবে৷ স্নার্ট যুবলীগ ও মাদক মুক্ত যুবলীগ। তিনি আরও বলেন কেন্দ্রীয় যুবলীগ নেতৃবৃন্দের নির্দেশনা পেলে আমাদের এমপি ইঞ্জিনিয়ার আবদুস সবুর সাহেবের পরামর্শ ক্রমে তিতাস উপজেলাসহ প্রতিটি ইউনিয়নে স্মার্ট ও মাদক মুক্ত কমিটি গঠন করবো ইনশাআল্লাহ।

মাছিমপুর আর আর ইনস্টিটিউশনের ম্যানেজিং কমিটির সদস্য নুরুজ্জামান ইয়াবা সেবন করছে এমন ছবি ফেসবুকে প্রকাশের বিষয়টি জানেন কিনা জানতে সভাপতি আলম সরকারকে ফোন করলে তিনি বলেন, ছবিটি আমি দেখেছি এবং এলাকাবাসীর সাথে কথা বলেছি তারা জানিয়েছে নুরুজ্জামান বিড়ি সিগারেট খায়না,ছবিটি এডিট করা হয়েছে। তিনি আরও বলেন ধারনা করা হচ্ছে নুরুজ্জামানের প্রতিপক্ষের লোকজন এমনটি করেছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park