1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

ফুলবাড়ীতে কৃষি প্রণোদনা পেলেন ১ হাজার ৯০০ জন কার্ডধারী কৃষক

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ১২৫ বার পঠিত

আমিনুল ইসলাম,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে সোমবার (২৪ জুন) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ১ হাজার ৯০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে রোপা আমন ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
২০২৩-২০২৪ অর্থ বছরে খরিফ-২ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত বীজ ও সার বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ্ তমাল।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার, অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহানুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সি তা রায়, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আতিকুর ইসলাম প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার বলেন, ২০২৩-২০২৪ অর্থ বছরে খরিফ-২ মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় রোপা আমন চাষে উপজেলার সাতটি ইউনিয়ন এবং পৌর এলাকার ১ হাজার ৯০০ জন কাডধারী ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ কর্মসূচির আওতায় প্রতিজন কৃষককে ১০ কেজি (ডিএপি) ড্যাব, ১০ কেজি (এমওপি) পটাশ এবং ৫ কেজি রোপা আমন ধানের উন্নত মানের বীজ দেয়া হচ্ছে। ##

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park