1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

জগন্নাথপুরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত, ট্রাক সহ চালক আটক

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ১৯৬ বার পঠিত

হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ

জগন্নাথপুরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিনজি চালক দবির (৩০) নিহত হয়েছেন। এই ঘটনায় ট্রাক সহ চালক টিপু (৫০) কে আটক করেছে থানা পুলিশ।
স্থানীয় ও থানা সুত্রে জানাযায়, ২৬ শে জুন দিবাগত রাত প্রায় ২১ ঘটিকার সময় পাগলা-জগন্নাথপুর-আউশকান্দী আঞ্চলিক মহাসড়ক এর জগন্নাথপুর অংশে খাশিলা ব্রীজের দক্ষিণ পার্শ্বের এপ্রোচে জগন্নাথপুরগামী সিএনজির সাথে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে ছুটে আসা রাইসা পরিবহন নামক মাল বোঝাই ট্রাক (ঢাকা-মেট্রো-ট-১৬-০২-০৬) এর মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার হবিবনগর (ইকড়ছই পারুয়াবাড়ী) নিবাসী চান্দালী মিয়ার ছেলে সিএনজি চালক দবির মিয়া (৩০) গুরুতর আহত হন। তৎক্ষনাৎ স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশংকা জনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। এই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৬ শে জুন দিবাগত রাত প্রায় ৪ ঘটিকার সময় সিএনজি চালক দবির মিয়া(৩০) মৃত্যু বরন করেছেন। এই ঘটনায় জগন্নাথপুর থানা পুলিশ ঘাতক ট্রাক আটক করার পাশা-পাশি নোয়াখালী জেলা সদর থানার পশ্চিম জবালিয়া গ্রামের বাসিন্দা এই ট্রাক চালক টিপু সুলতান (৫০) কে আটক করেছে।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার ওসি তদন্ত সুশংকর পাল গণমাধ্যমকে বলেন, এই ঘটনায় ঘাতক ট্রাক সহ চালককে আটক করা হয়েছে। নিহত দবির মিয়া (৩০) এর মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে। এই বিষয়ে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park