1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

ধর্মপাশা ইউপি চেয়ারম্যানের শূন্য পদে উপনির্বাচন ২৭জুলাই

  • আপডেট সময় : শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ১০৭ বার পঠিত

রবি মিয়া ধর্মপাশা প্রতিনিধি

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাসরিন সুলতানা দিপা গত ১৮এপ্রিল স্বেচ্ছায় দায়িত্ব থেকে অব্যাহতি নেন। এতে এই পদটি শূন্য হয়। এই ইউনিয়নে চেয়ারম্যান পদে উপনির্বাচন আগামী ২৭জুলাই অনুষ্ঠিত হবে।

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ইউপি চেয়ারম্যানের শূন্য পদে উপ নির্বাচনের তফসীল অনুয়ায়ী, মনোনয়ন দাখিলের শেষ সময়সীমা ৪জুলাই ও মনোনয়ন পত্র বাছাই ৫ জুলাই, মনোনয়নপত্র প্রত্যাহার ১০জুলাই, প্রতীক বরাদ্দ ১১জুলাই ও ২৭জুলাই ইভিএমের মাধ্যমে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ওই ইউনিয়নে ভোটার সংখ্যা ১৪হাজার ২১৫জন।

নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মঞ্জুরুল হক বলেন, নির্বাচন কমিশন থেকে বৃহস্পতিবার বিকেলে চেয়ারম্যান পদে উপনির্বাচনের তফসীল সংক্রান্ত একটি প্রজ্ঞাপন পেয়েছি। স্থানীয়ভাবে বিজ্ঞপ্তি জারি করেছি। রবিবার থেকে চেয়ারম্যান পদে ইচ্ছুক প্রার্থীরা আমাদের কার্যালয়ে এসে মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল করতে পারবেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park