
রবি মিয়া মধ্যনগর প্রতিনিধি
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের রুপনগর গ্রামের সামনে থাকা কবরস্থান এলাকায় রবিবার বিকেলে অভিযান চালিয়ে ৫০কেজি ওজনের ১০০বস্তা অবৈধ ভারতীয় চিনি উদ্ধার করেছে পুলিশ।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেন বলেন, শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে
ভারতীয় চিনি এনে চোরাইকারবিরা অন্যত্র নিয়ে যাওয়ার জন্য উপজেলার রুপনগর গ্রামের সামনে থাকা কবরস্থান সংলগ্ন এলাকায় এনে রাখে।খবর পেয়ে রবিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে সেখানে অভিযান চালিয়ে সেখান থেকে ৫০কেজি ওজনের ১০০বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়।উদ্ধার হওয়া অবৈধ ভারতীয় চিনি থানা পুলিশ হেফাজতে এনে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন।