1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

গোপালগঞ্জে সিএসএস’র উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

  • আপডেট সময় : রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ১১৩ বার পঠিত

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ

গোপালগঞ্জ শহরের বেদগ্রাম এলাকায় সিএসএস জোনাল অফিসে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার ৩০ই জুন বেলা ১১টায় গোপালগঞ্জ জেলার সিএসএস জোনাল অফিসে জোনাল ম্যানেজার জনাব প্রীতিশ রায় এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব শেখ শামসুল আরেফিন,ও সিএসএস এর অন্যান্য কর্মকর্তাগণ। ক্রিস্টিয়ান সার্ভিস সোসাইটি সিএসএস এর উদ্যোগে ১২৬ শিক্ষার্থীদের বিভিন্ন জেলা উপজেলাতে শিক্ষা উপবৃত্তি ও সংবর্ধনা প্রদান করা হয়। ক্রিস্টিয়ান সার্ভিস সোসাইটি সিএসএস একটি জনকল্যাণমুখী মানবিক উন্নয়ন প্রতিষ্ঠান। ১৯৭২ সাল থেকে বাংলাদেশের ভাগ্যহত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মৌলিক মানবিক চাহিদা পূরণের প্রয়াসে কাজ করে চলেছে। সিএসএস বাংলাদেশের ৪টি বিভাগের ২৯ জেলার ২১২টি থানা/উপজেলাতে ঋণ কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন উপজেলাতে স্বাস্থ্য ও শিক্ষা সেক্টরের কর্মকাণ্ড বিস্তৃত রয়েছে। সিএসএস এর মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামের আওতায় পরিচালিত ৪৮টি হোপ নন ফরমাল প্রাইমারি স্কুলের মাধ্যমে সুবিধা বঞ্চিত শিশুদের স্কুলগামী করে শিক্ষার সুযোগ করতে কাজ করে চলেছে। প্রতিষ্ঠানটি বিগত এক যুগেরও বেশি সময় ধরে সংস্থার উপকারভোগী সদস্য্য’র সন্তানদের মধ্যে সহস্রাধিক পিএসসি,জেএসসি, এসএসসি,ও এইচএসসি পরীক্ষাতে বৃত্তি এ প্লাস পেয়ে উত্তীর্ণদের বিশেষভাবে সংবর্ধনা ও আর্থিক সুবিধা প্রদান করে আসছে।এ বছরও তারই ধারাবাহিকতায় ১২৬ জন কৃতি শিক্ষার্থীদের বিভিন্ন জেলা-উপজেলাতে শিক্ষাবৃত্তি প্রদানের মাধ্যমে সংবর্ধনা প্রদান করা সহ আর্থিক সুবিধা প্রদান করা হবে।যার মধ্যে গোপালগঞ্জ জেলার ১০ জন।এছাড়াও মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি(এমআরএ)কর্তৃক প্রদত্ত নির্দেশনা মোতাবেক ৮জন মেধাবী শিক্ষার্থীকে তাদের সহযোগিতা প্রদানের লক্ষে বঙ্গবন্ধু উচ্চ শিক্ষা বৃত্তি প্রদান করার কার্যক্রম নিয়মিত চলমান রয়েছে। এই সকল কৃতি শিক্ষার্থী সন্তানেরা আগামীতে অধিকতর সাফল্যের শিখরে পৌঁছে যাবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা মনে করেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park