1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

নেত্রকোনায় মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে বাবা খুন

  • আপডেট সময় : রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ১০২ বার পঠিত

রিপন কান্তি গুণ, নেত্রকোনা প্রতিনিধি;

নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলায় মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে বাবা খুন হওয়ার ঘটনা ঘটেছে। আজ রবিবার (৩০ জুন) দুপুরে উপজেলার আসমা ইউনিয়নের বাঘমারা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম ফৌজদার মিয়া (৬৫)। অভিযুক্ত ছেলে ছায়েম মিয়াকে (৩৫) আটক করেছে পুলিশ।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানাগেছে, অভিযুক্ত ছায়েম মিয়া ছোট বেলা থেকেই মানসিক ভারসাম্যহীন। গত রাত থেকে তার মাথার সমস্যাটি বেড়ে যায়। সে তার বাবাকে খুন করার পর থেকেই ঘরের খুঁটির সঙ্গে নিজের মাথা বারবার আঘাত করতে থাকে। এক পর্যায়ে এলাকাবাসী এসে তাকে দড়ি দিয়ে বেঁধে রাখে।

নিহত ফৌজদার মিয়ার ছোট বোন জ্যোসনা আক্তার বলেন, আমার বড় ভাইয়ের ছেলে (ভাতিজা) ছায়েম মিয়া আমার সামনেই তার বাবাকে খুন করে। আজ দুপুরে ছায়েম তার ছোট ভাই রাজনকে খুঁজতে থাকে এবং তার বাবাকে বারবার চিৎকার করে বলে আমার ভাইকে বের করে দে। চিৎকার চেচামেচির এক পর্যায়ে জ্বালানি কাঠের টুকরো দিয়ে তার বাবার মাথায় আঘাত করে। আঘাত করার কিছুক্ষণের মধ্যেই তার বাবা মারা যান।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যাতা নিশ্চিত করে বলেন, আমরা এ ঘটনার আসামি মানসিক ভারসাম্যহীন ছেলে ছায়েম মিয়াকে আটক করেছি। লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালে প্রেরণ করার প্রক্রিয়া চলছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park