1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

জগন্নাথপুরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ১ মহিলা নিহত, ৩ জন আহত

  • আপডেট সময় : রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ২৯০ বার পঠিত

হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ

জগন্নাথপুরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ১ মহিলা নিহত হয়েছেন এবং সিএনজি চালক সহ ৩ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও থানা সুত্রে জানাযায়, ৩০ শে জুন রোজ রবিবার বিকাল প্রায় ৪ ঘটিকার সময় পাগলা-জগন্নাথপুর-আউশকান্দী আঞ্চলিক মহাসড়ক এর জগন্নাথপুর অংশে অর্জুন মার্কেট এর দক্ষিণ পার্শ্বের কলকলিয়াগামী যাত্রীবাহী সিএনজির সাথে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে ছুটে আসা বাহী ট্রাক ( ট্রাকের নাম্বারঃ- ঢাকা -মেট্রো-ন-১৫-৮২-৭৯) এর মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিএনজি যাত্রী সুনামগঞ্জের ছাতক উপজেলার ঝিগলী (ছুলেমানপুর) নিবাসী সুহেল মিয়ার স্ত্রী রেখা বেগম (৪০) নামক মহিলা ঘটনাস্থলে মৃত্যু বরন করেছেন। আহতরা হলেন একই গ্রামের কালা মিয়ার স্ত্রী আয়জন বিবি (৬৫), শফিক মিয়া (৩০), আফজাল মিয়ার ছেলে জাকির মিয়া (২২) আবুল খয়ের এর মেয়ে রেনো বিবি (৩৩)। তৎক্ষনাৎ স্থানীয়রা আহতদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশংকা জনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদেরকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছেন। দুর্ঘটনার খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। ঘাতক ট্রাক আটক করে পুলিশের নিকট হস্তান্তর করেছেন স্থানীয়রা।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকাকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করার পাশাপাশি সুরতহাল রিপোর্ট তৈরী করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরন এর ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park