1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

নড়াইলে‘চ্যানেল এস’এর উদ্বোধনী উৎসব অনুষ্ঠিত।

  • আপডেট সময় : রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ১৬৬ বার পঠিত

মো:আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার।

‘সব কথা সবার কথা’শ্লোগান নিয়ে যাত্রা শুরু করেছে ‘চ্যানেল এস’। শুভ উদ্বোধন উপলক্ষ্যে মাসব্যাপী বিশ্বজুড়ে ‘চ্যানেল এস’উদ্বোধনী উৎসব-২০২৪ এর অংশ হিসেবে রবিবার বিকাল ৫ টায় লোহাগড়া উপজেলার হল রুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে চ্যানেল এস এর নড়াইল জেলা প্রতিনিধি ওবায়দুর রহমান
সভাপতিত্বে এবং যায়যায় দিনের লোহাগড়া প্রতিনিধি রুপক মুখার্জি সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জহুরুল ইসলাম ।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, লোহাগড়া উপজেলার পুরুষ ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল লিয়ন ও মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতি।

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য দেন  চ্যানেল এস’এর নড়াইল জেলা প্রতিনিধি মো:ওবায়দুর রহমান ।

এ ছাড়াও বর্ণাঢ্য এ অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যম এর সাংবাদিক, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক, নেতাকর্মী,উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ‘সব কথা সবার কথা’ শ্লোগান নিয়ে যাত্রা শুরু করে  ‘চ্যানেল এস’। গত ১২ জুন ২০২৪ ইং বুধবার সন্ধ্যায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবাদ ও বিনোদন ভিত্তিক এ স্যাটেলাইট টেলিভিশন স্টেশনের বাণিজ্যিক সম্প্রচারের উদ্বোধন ঘোষণা করেন।

‘চ্যানেল এস’বাংলাদেশের প্রথম এআই প্রযুক্তি সম্বলিত ইউএইচডি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল। ‘চ্যানেল এস’মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল থেকে পথ চলবে সানশাইন টেলিভিশন লিমিটেডের মালিকানাধীন এ চ্যানেল।
অনুষ্ঠানের পাশাপাশি নির্ভীক, সৎ ও দায়িত্বশীল সাংবাদিকতার দৃষ্টান্ত স্থাপন করতে চায় ‘চ্যানেল এস’।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park